শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

এমপিও-ভুক্ত হলো ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ডিগ্রিস্তর ও চাঁদপুর সিটি কলেজ

reporter / ৩০৫ ভিউ
আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী  বিদ্যাপীঠ ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ডিগ্রিস্তর এবং জেলা শহরের চাঁদপুর সিটি কলেজ এমপিও ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন ফরাক্কাবাদ ডিগ্রী কলেজ ও চাঁদপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজিত রায় নন্দী।
 গতকাল ০৪/৬/২০২৩ তারিখে কলেজ দু’টির আবেদনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কলেজ দু’টির এমপিও-ভুক্তির প্রস্তাব সদয় অনুমোদন করছেন ।
ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ডিগ্রিস্তর ও চাঁদপুর সিটি কলেজকে এমপিও-ভুক্ত করায় এক বিবৃতিতে প্রধানমন্ত্রী দেশরত্ন  শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  সুজিত রায় নন্দী বলেন, সুদীর্ঘ সময়ব্যাপী প্রতিষ্ঠানদু’টি সমাজের প্রান্তিক পর্যায়ের জনগণকে মানসম্মত উচ্চ শিক্ষা প্রদানে সচেষ্ট রয়েছে। মেধাবী শিক্ষামন্ডলী দ্বারা শিক্ষাদানের মাধ্যমে প্রতিষ্ঠান দুটি ইতোমধ্যে চাঁদপুর জেলায়, এমনকি সমগ্র দেশে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন। সরকার কর্তৃক এমপিও ভুক্তকরণ প্রক্রিয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠান দুটি অদূর ভবিষ্যতে দেশের  মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আমি আশাবাদী।


এই বিভাগের আরও খবর