কচুয়া প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা
বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদের বিভিন্ন সড়কের সাটানো
বিলবোর্ড ও ফেস্টুন ছিড়েছে দুর্বৃত্তরা। গতকয়েকদিন ধরে
কচুয়া উপজেলার বিভিন্ন সড়কের মোড় এলাকায় এসব
বিলবোর্ড ও ফেস্টুন ছিড়ে পড়ে আছে। বিশেষ করে কচুয়ার
কড়ইয়া মোড়,আকানিয়াসহ বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি সম্বলিত
সাটানো বিলবোর্ড কে বা কাহারো ছিড়ে ফেলেছ। এ ঘটনায়
ড. সেলিম মাহমদের কর্মী-সমর্থদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তুষ্টি
প্রকাশ করেন।
ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, রাজনীতিতে
প্রতিযোগিতা থাকবে,তবে প্রতিহিংসা নয়। যারা এ ধরনের
কাজ করেছে এটা দু:খজনক ও নিন্দ্রনীয় ঘটনা। যারা এ ঘটনা
ঘটিয়েছে তাদের আইনের মাধ্যমে এনে শাস্তির দাবি জানান
তিনি।
ড. সেলিম মাহমুদের একান্ত ব্যক্তিগত সহকারি জোবায়ের
তালুকদার বলেন, রাতের আধারে যারা এ ন্যাক্কারজনক কাজটি
করিয়েছে এটার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। যেখানে বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয়
নেতা ড. সেলিম মাহমুদের ছবি সম্মিলিত বিলবোর্ড
সাটানো ছিলো। যারা বিলবোর্ড ও ফেস্টুন ভাঙচুর ও ছিড়েছে
তাদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
কচুয়া: কচুয়ায় ড. সেলিম মাহমুদের সাটানো বিলবোর্ড
ছিড়ে দিয়ে ফেলেছে দুর্বৃত্তরা।