শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

কচুয়ার আশরাফ পুরে ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ীকে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি

reporter / ৩৪২ ভিউ
আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের কচুয়ার আশরাফ পুরের ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী গনেশ দেবনাথকে চাঁদা না পেয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পরে অবস্থা গুরুতর হওয়ায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
গতকাল (২৮ আগস্ট) সোমবার সকালে উত্তর চক্র এলাকায় পথ অবরুদ্ধ করে এ হামলা চালানো হয়।
আহত গনেশ দেবনাথ বলেন, আমি সুনামের সাথে এলাকায় ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা করছি। আর এতে ক্ষুদ্ধ হয়ে প্রতিপক্ষরা আমার কাছে চাঁদা দাবী করেন। তা দিয়ে অপারগতা জানানোয় কয়েক বার আমার লাইনের তার ওরা কেটে দেয়। বিষয়টি আমি আমাদের ব্যবসায়ী সমাজকে অবগত করি। আর এতে আরও ক্ষুদ্ধ হয়ে আমাকে প্রাণে মেরে ফেলার উদ্দ্যেশ্যে আমি মোটরসাইকেল চালিয়ে জগতপুর থেকে আশরাফপুর যাওয়ার পথে আমার পথ অবরুদ্ধ করে কতিপয় দুর্বৃত্ত। পরে আমাকে পিটিয়ে আহত করে আমার মোটরসাইকেলটি ভাঙ্গচুর চালিয়ে ক্ষয়ক্ষতি করে দুর্বৃত্ত। আমি এদের বিষয়ে আইনানুগভাবে বিচার পেতে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে আশরাফ পুরের ক্যাবল নেটওয়ার্কের মালিক ফরিদ হোসেন ও ইমাম হাসান বলেন, দুর্বৃত্ত আর কেউ না। যতটুকু জেনেছি হামলাকারীরা হচ্ছে আমাদের ইউপি চেয়ারম্যানের ছেলে তমাল বাহিনীর বিল্লাল হোসেনের ছেলে নাঈম (২৫) এবং এমরান হোসেনের ছেলে আলম(২৪)। এরা স্থানীয় চেয়ারম্যানের ইন্দনেই এ ধরনের চাঁদাবাজিসহ নানা অপকর্মে লিপ্ত থাকার খবর পাচ্ছি। আমরা অসহায় গণেশ দেবনাথকে এমন মর্মান্তিকভাবে পিটিয়ে আহত এবং তার মোটরসাইকেল ভাঙ্গচুরের তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে প্রশাসনের নিকট দ্রুত এই চাঁদাবাজ হামলাকারীদের কঠিন থেকে কঠিনতর বিচারের দাবী জানাচ্ছি।
এ বিষয়ে নাঈম ও আলমের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদেরকে ইন্দনের বিষয়ে আশরাফপুর ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল বলেন, আমি ত এলাকায় নেই। জরুরী কাজে এলাকার বাহিরে অবস্থান করছি। আমার ছেলের পক্ষ হয়ে ইন্দন দিয়ে মারপিটের ঘটনা ঘটানোর কোন প্রশ্নই উঠেনা। বরং এ ঘটনা আমি নানা জনের থেকে শুনে এর সুষ্ঠু সমাধানের উদ্যোগ নিবো ভাবছি।
এদিকে আহত গণেশ দেবনাথ প্রসঙ্গে চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন, রোগীকে কচুয়া থেকে এখানে রেফার করা হয়েছে। তার অবস্থা নিবীর পর্যবেক্ষণের জন্য আমরা ভর্তি নিয়ে নিয়েছি।
এ বিষয়ে চাঁদপুরের কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিলকে অবগত করলে তিনি বলেন, এখনো এ বিষয়ে থানায় এসে কেউ লিখিত অভিযোগ করেনি। আমরা লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।


এই বিভাগের আরও খবর