মোঃ আলমগীর হোসেনঃ
আগামী ২৯ ডিসেম্বর হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাবিবুর রহমান গাজী কে নৌকার মাঝি হিসেবে দেখতে চান গাজীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারন জনগোষ্ঠী। তারা এলাকার সামগ্রিক উন্নয়নে হাবিবুর রহমান গাজীকে নিয়েই তফসিল ঘোষণার পরে ব্যাপকভাবে গনসংযোগ করে যাচ্ছেন।
গাজীপুর ইউপি চেয়ারম্যান ও বর্তমান ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান গাজী। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের গাজীপুর ইউনিয়নে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেন।
জনগণের বিভিন্ন সমস্যার কথা শুনছেন এবং আগামী নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানাচ্ছেন। এ সময় এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
গাজীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের জনগন ও নেতাকর্মীরা আগামী নির্বাচনে হাবিবুর রহমান গাজীকে ঘিরেই নৌকার বিজয়ের স্বপ্ন দেখেন। তাদের দাবি এবার আমরা হাবিবুর রহমান গাজীকেই নৌকার মাঝি হিসাবে দেখতে চাই এবং হাবিবুর রহমান গাজীকে সুখে দুঃখে আমরা সবসময় পাশে পাই।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ চাঁদপুর-৩ আসনের এমপি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির ভূইয়া, সাধারন সম্পাদক আবু নাঈম দুলাল পাটওয়ারী, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।।