শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় মতলব উত্তরে সচেতনমূলক প্রচারণা

reporter / ২২৮ ভিউ
আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনে উদ্যোগে জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হচ্ছে। রবিবার বিকালে উপজেলার বাবুবাজার এলাকায় প্রচারণা করা হয়।
প্রচারণায় অংশগ্রহন করেন ও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফেরদৌস আলম সরকার সহ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, যেকোনো দুর্যোগ থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে। নিজেদের জীবন রক্ষা করতে সবাই সবাইকে সহায়তা করব। তিনি আরও বলেন, দুর্যোগ প্রতিরোধে বর্তমান আওয়ামী লীগ সরকার উল্লেখযোগ্য অবস্থানে আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ আজ উন্নত দেশে রূপান্তরিত হচ্ছে। আমরা পাচ্ছি স্মার্ট বাংলাদেশ।
এমএ কুদ্দুস বলেন, চলমান ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছেন। ঘূর্ণিঝড়ের সময় যেকোনো ব্যাপারে আমার মুঠোফোনে অথবা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করবেন।


এই বিভাগের আরও খবর