শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বৈরী আবহাওয়ায় ভোগান্তিতে চাঁদপুরবাসী

reporter / ২৯৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ ঘূর্ণিঝড় অশনির প্রভাবে চাঁদপুরে বৈরী আবহাওয়ায় দিনব্যাপী থেমে মাঝারি এবং গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় জনজীবন স্বাভাবিক পর্যায়ে নেই। বিশেষ করে খোলা বাজারের কাঁচা বাজার ব্যবসায়ী, ফুটপাতে চলাচলকারী জনসাধারণ ও দোকানদাররা বেশ বিপাকে পড়েছেন।
৯ মে সোমবার বিকালে ঘূর্ণিঝড় আশনির পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুর জেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে সূত্রে জানা গেছে।
এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আমরা ঘূর্ণিঝড় আশনি পরিস্থিতি মোকাবেলায় একেবারে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সতর্ক অবস্থানে থাকার জন্য নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। সকলে সতর্ক থাকলে আশা করছি যেকোন অনাকাঙ্খিত ঘটনা আমরা এড়াতে পারবো।
এ দিকে চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা একেএম কায়সারুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় আশনি কে ঘিরে চাঁদপুর নদী বন্দর এলাকায় এক নম্বর সতর্ক সংকেত রয়েছে। বৈরী আবহাওয়া নদীর ঢেউসহ সার্বিক পরিস্থিতিতে আমাদের পর্যবেক্ষণ রয়েছে এবং এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক। তবুও সকলকে উর্দ্ধতনগণের পক্ষে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর