শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুর জেলা আওয়ামী লীগের মত বিনিময় সভায় তথ্যপ্রযুক্তি খাতে যথাযথ অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি সময়োপযোগী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে — এ্যাড. জুনাইদ আহমেদ পলক

reporter / ৪৮৬ ভিউ
আপডেট : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

বিশেষ প্রতিনিধিঃ  বিভিন্ন উন্নয়ন কর্মসূচী উদ্বোধন উপলক্ষে চাঁদপুরে আগমন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমেদ পলক এমপি।
চাঁদপুর সার্কিট হাউজে আগমন উপলক্ষে শুক্রবার ( ১১ফেব্রুয়ারী)  সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরন, পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, চাঁদপুর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আলহাজ্ব এস এম জয়নাল আবেদীন, সাবেক যুগ্ম-আহবায়ক কে এম মাসুদ, সাবেক সদস্য ও দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, সাবেক পৌর কাউন্সিলর মাহফুজুর রহমান বেপারী, জেলা যুবলীগের সদস্য আব্দুল মালেক চৌধুরী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সফিকুল ইসলাম, যুগ্ম-আহবায়ক শেখ শরীফ আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রুবেল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক হাসিবুল হাসান মুন্না, চাঁদপুর জেলা ছাত্রলীগ নেতা রাফি পাটওয়ারী সহ নেতৃবৃন্দ।
 এসময় প্রধান অতিথির বক্তব্যে  প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যিনি স্বল্প সময়ে বাংলাদেশকে ২০লাখ তরুন-তরুণীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। ডিজিটাল ক্রয়-বিক্রয় ব্যবস্থা কৃষক, জেলে, ব্যবসায়ীরা উপকৃত হয়েছেন। করোনা কালে অফিস-আদালাত বন্ধ থাকলেও ডিজিটাল ব্যবস্থায় সচল রাখা হয়েছে। বাংলাদেশে ১০কোটি মোবাইল ব্যবহারকারী ডিজিটাল সকল সুযোগ সুবিদা গ্রহন করছে। মানুষের সেবা খাতে সময় কমেছে দূর্ণীতি কমেছে।গত ১৩ বছরে তথ্যপ্রযুক্তি খাতে যথাযথ অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি সময়োপযোগী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেসব কর্মসূচি বাস্তবায়নের কারণে করোনা মহামারিতেও শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আদালত ও সরবরাহব্যবস্থা সচল রাখা সম্ভব হয়েছে।
সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেন,
বাংলাদেশের মানুষ যখনই শান্তির মুখ দেখে তখনই ষড়যন্ত্র শুরু হয়। আমরা শক্ত হাতে ঐক্যবদ্ধ শত্রু মোকাবেলা করবো।
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের শতকরা ৯৮ভাগ লোক দূর্নীতির সাথে জড়িত নয়। কিছু কিছু লোকের লোভের কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।


এই বিভাগের আরও খবর