শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর জেলা ছাত্রলীগের জরুরি সভা

reporter / ২৫৫ ভিউ
আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

আমরা যদি মাঠে থাকি তাহলে ষড়যন্ত্রকারীরা কোথায়ও অবস্থান করতে পারবে না
………আলহাজ্ব ইউসুফ গাজী
মোঃ মুছা তপাদারঃ
আগামী ১৭ অক্টোবর চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এবং সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করাসহ বিভিন্ন বিষয় নিয়ে শুক্রবার ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে চাঁদপুর জেলা ছাত্রলীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউসুফ গাজী বলেন, এই নির্বাচন হলো আওয়ামীলীগের। এই নির্বাচন হলো শেখ হাসিনার। নির্বাচন হলো একটি যুদ্ধ। বঙ্গবন্ধুর সেই আমল থেকেই ষড়যন্ত্র চলছেই। আর ষড়যন্ত্র চলবেই। যারা ষড়যন্ত্র করছে তাদের থেকে সর্তক থাকতে হবে। আমরা যদি মাঠে থাকি তাহলে ষড়যন্ত্রকারীরা কোথায়ও অবস্থান করতে পারবে না। আপনারা দলের মনোনয়ন চাইবেন, না পেলে বিদ্রোহ করবেন। তা হবে না। ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের পুরো জেলায় বিভিন্ন ইউনিটে ২৭ হাজার রেজিস্টার নেতাকর্মী রয়েছে। তাহলে ১২শ ৭৫ ভোটের জন্য প্রতি ভোটে ২৫ জন নেতাকর্মী রয়েছে। তাহলে ভোটাররা কথা কেন শুনবে না।

তিনি আরও বলেন, ব্যক্তি ইউসুফ গাজী কারো পছন্দ নাও হতে পারে। কিন্তু শেখ হাসিনার মনোনিত ইউসুফ গাজী সকলের। আওয়ামীলীগের ক্ষতি আওয়ামীলীগই করে। আপনারা দলের মনোনয়ন চাইবেন, না পেলে বিদ্রোহ করবেন। তা হবে না।

চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল,  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, এড. মজিবুর রহমান ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান,
উপদেষ্টা সদস্য এস এম সালাউদ্দিন, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক মাসুদা নুর খান, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম র‌বিন পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সাদ্দাম, কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ হিল বাকি, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী ইউসুফ মোহন, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বি, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মামুন, কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল হোসেন প্রমুখ।

এ সময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন


এই বিভাগের আরও খবর