শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

reporter / ৩৪৫ ভিউ
আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২

বিদ্যুৎ ও প্রাকৃতিক জ্বালানির যথাযথ ব্যবহার ও অপচয় রোধে সচেতন হতে হবে 
—–পুলিশ সুপার মিলন মাহমুদ 
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল ৭ আগষ্ট  রোববার সকাল ০৮:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স, চাঁদপুর মাঠে প্যারেড কমান্ডার  মোঃ সোহেল মাহমুদ পিপিএম, হাজীগঞ্জ সার্কেল, চাঁদপুর এর নেতৃত্বে অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত ০৬ টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন চাঁদপুর জেলার  পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।
পরিদর্শনকালে প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন  পুলিশ সুপার মিলন মাহমুদ।
পুলিশ সুপার  জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর,যানবাহন শাখা, সি-স্টোর,পুলিশ হাসপাতাল,ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন শেষে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন আরআই, পুলিশ লাইন্স, চাঁদপুর’সহ সংশ্লিষ্ট দপ্তর ইনচার্জগণদের।
পরিদর্শন শেষে পুলিশ সুপার  জেলা পুলিশের সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে জানান-বিশ্বব্যাপী জ্বালানীর অব্যাহত মূল্য বৃদ্ধিজনিত কারণে বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও প্রাকৃতিক জ্বালানির যথাযথ ব্যবহার ও অপচয় রোধ সচেতন হতে হবে আমাদের। সরকারি মালামাল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবো। জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশ অফিসার ও সদস্যদের পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালনের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন৷
উক্ত সাপ্তাহিক মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  আসিফ মহিউদ্দীন পিপিএম, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।


এই বিভাগের আরও খবর