শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কালু ভূঁইয়ার নেতৃত্বে

reporter / ৩৫০ ভিউ
আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

রাজধানীতে যুব মহাসমাবেশে
মিছিল নিয়ে অংশ গ্রহন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের যুব মহাসমাবেশে অংশ গ্রহন করেছেন চাঁদপুর জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের হাজারো নেতা-কমী।
চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়ার নেতৃত্বে চাঁদপুর জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের হাজারো নেতৃবৃন্দ মিছিল নিয়ে যুব মহাসমাবেশে অংশগ্রহণ করেন।
গতকাল শুক্রবার বেলা ১২ টায় চাঁদপুর থেকে মিছিল নিয়ে প্রথমে রাজধানীর বাইতুল মোকারম এলাকায় জড়ো হয়। সেখান থেকে আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়ার নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের যুব মহাসমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য অরুপ কর্মকার, বাদল নন্দী, কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ পারভেজ, যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন সোহেল, হাজীগঞ্জ পৌর যুবলীগের হায়দার পারভেজ সুজন, যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক এমরান চৌধুরী, উত্তম কুমার ঘোষ, গোলাম মোস্তফা, মতলব পৌর কাউন্সিলার সরোয়ার সরকার লিটন, আহসান মৃধা, মতলব পৌর যুবলীগ নেতা সবুজ সরকার, যুবলীগ নেতা ঢালী শুক্কুর, জাহাঙ্গীর আলম শাওনসহ হাজার হাজার নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর