শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুর বড়স্টেশন ফ্লাটফর্মের ভাঙন ও হেলেপড়াস্থল পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী

reporter / ৩২১ ভিউ
আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
হঠাৎ বৃষ্টিতে প্রায় ২শ’ ফুট স্থানে ফাটল ও হেলে পড়েছে চাঁদপুর বড় স্টেশনের নির্মাণধীন ফ্লাটফর্ম।
২ জুন বৃহস্পতিবার এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ের কুমিল্লা সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ মোরছালিন রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। গত ২৯ মে হঠাৎ বৃষ্টিতে নির্মাণাধীন ফ্লাটফর্মটির প্রায় ২শ’ ফুট দেওয়াল ভেঙ্গে ও হেলে যায়।
পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ের চাঁদপুর (কার্য) উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবদুল নূর, ইঞ্জিঃ রাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ১ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যয়ে চাঁদপুর বড় স্টেশনে ৯শ ফিট লম্বা একটি ফ্লাটফর্ম নির্মাণ হচ্ছে। গত ২৯ মে হঠাৎ বৃষ্টিতে নির্মাণাধীন ফ্লাটফর্মটির প্রায় ২শ’ ফুট দেওয়াল ভেঙ্গে ও কয়েক স্থানে ফেটে যায়। এরপূর্বেও অপর প্রান্তের ফ্লাটফর্মটি নির্মাণ করার সময় একই কারনে ভেঙ্গে যায়।
বাংলাদেশ রেলওয়ের কুমিল্লা সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ মোরছালিন রহমান জানান, হঠাৎ বৃষ্টিতে নির্মাণাধীন ফ্লাটফর্মটির দেওয়াল ভেঙ্গে ও কয়েক স্থানে হেলে যায়। প্রায় ২শ ফিট স্থান আমরা নির্ধারণ করেছি। ভাঙ্গন ও হেলে যাওয়া অংশে কাজ চলছে। এখন কাজ না করার কোন সুযোগ নেই।


এই বিভাগের আরও খবর