শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর সদরে ১২শ’ কৃষক মাঝে কৃষি প্রণোদনা বিনামূল্যে বীজ ও সার বিতরণ

reporter / ৭১১ ভিউ
আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

সরকারের সুপরিকল্পনার কারণেই বাংলাদেশ আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ
——- শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি
নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে ১২শ’জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা বিতরণ করা হয়েছে।
২২ এপ্রিল শুক্রবার ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুর সদর উপজেলা ও সদর কৃষি সম্প্রসারণ  অধিদপ্তরের আওতাধীন
চাঁদপুরে ২০২১-২২  অর্থ বছরে খরিপ -১
২০২২-২৩  মৌসুমে আরো বেশি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষিপণ্য কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী দীপু মনি এমপি
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনিএমপি বলেন,
আউশ ধানের উপর কৃষকদের নজর বাড়াতে হবে। তাহলে পানি সেচের দিকে কৃষকের চাপ তেমন প্রভাব পড়বে না। গতবার ২০০ জন পেলেও এবার ১২’শ জনকে শুধুমাত্র সদর এলাকাতেই আউশ ধানের উপর সরকার বিনামূল্যে সার এবং বীজ দেওয়া হয়েছে। আমি এখানকার একজন জনপ্রতিনিধি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। সরকারের শুভ পরিকল্পনার কারণে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আজ বাংলাদেশ। আমাদের বর্তমানের কৃষিজমি কমে গেছে তাই স্বল্প জমিতে অধিক খাদ্য উৎপাদন করতে হবে।এছাড়াও আশা করি সময়ের সাথে সাথে কৃষকদের উৎসাহিত করতে এই প্রণোদনা আরো বাড়বে। দেশ কৃষি উৎপাদন স্বয়ংসম্পূর্ণতার দিকে আরো এগিয়ে যাবে।
মন্ত্রী আরোও বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন, তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আমাদের দেশ এখন খাদ্য শষ্যা রপ্তানি করে।আমরা কেবল গ্রহীতা না, আমরা দাতাও। তিনি বলেন, শেখ হাসিনা মানুষের নেত্রী। মানুষের কথা ভাবেন মানুষকে ভালোবাসেন তার বাবার মতো। তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে কৃষিতে যে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। তার মাধ্যমে বাংলাদেশ আজ সারা বিশ্বের রোল মডেল।আমি আপনাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। আপনাদের জন্য কাজ করা আমার দায়িত্ব এবং কর্তব্য। সেটা যেন যথাযথ ভাবে করতে পারি এর জন্য আপনারা দোয়া করবেন। রোজার দিন আপনাদের সবার কাছে দোয়া চাই। যেন সুস্থ থাকি, ভালো থাকি। আপনাদের জন্য কাজ করে যেতে পারি।
সদর উপজেলা নির্বাহী অফিসার  সানজিদা শাহনাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার।অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিজামুদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন,
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী,পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আসিফ মহিউদ্দিন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী বেপারী মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা,সদর থানা ওসি মুহাঃ আব্দুর রশিদসহ অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি,আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকবৃন্দ।


এই বিভাগের আরও খবর