গাজী মোঃ এমদাদুল হক মানিকঃ
চাঁদপুরে শীতার্তদের মাঝে বিতরণের জন্য আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র ৪৩০(চারশত ত্রিশ) পিস (কম্বল) হস্তান্তর। অদ্য ১৫ নভেম্বর’২০২৬ চাঁদপুর শীতার্তদের মাঝে বিতরণের জন্য আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করা হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশার নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীত বস্ত্র ৪৩০(চারশত ত্রিশ) পিস (কম্বল) হস্তান্তর করা হয়। চাঁদপুর জেলা প্রশাসক জনাব আহমেদ জিয়াউর রহমান মহোদয়ের নিকট হস্তান্তর করা হয়। আশার পক্ষে শীতার্ত অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য কম্বল হস্তান্তর করেন আশার সিনিয়ির ডিষ্ট্রিক্ট ম্যানেজার শেখ ফরিদ। এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-০১ ব্রাঞ্চের ম্যানেজার মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ম্যানেজার মো: বোরহান উদ্দিন প্রমূখ। বেসরকারি সংস্থা আশার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আহমেদ জিয়াউর রহমান।