শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর স্টেডিয়ামে লেখকদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

reporter / ২৮৬ ভিউ
আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে লেখকদের আয়োজনে উৎসবমুখর পরিবেশে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২১জুলাই শুক্রবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে এ আয়োজন করা হয়।

খেলায় লেখকরা গল্পকার একাদশ ও কবি একাদশ নামে দুই দলে ভাগ হয়ে মাঠে নামেন। এতে গল্পকার একাদশকে হারিয়ে বিজয়ী হয় কবি একাদশ। গল্পকার একাদশ নির্ধারিত ১৬ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে ১৪৯ রান করে। গল্পকার একাদশের পক্ষে কাদের পলাশ সর্বোচ্চ ৬৯ রান করেন।

এরপর ১৫০ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে কবি একাদশ ১০ ওভার ৩ বল খেলে ১উইকেট হারিয়ে বিজয় অর্জন করে। তাদের পক্ষে দেওয়ান মাসুদ রহমান ৫৪ এবং সাদমান শরীফ ৪৭ রানে অপরাজিত থাকেন।

গল্পকার একাদশে ছিলেন : পীযূষ কান্তি বড়ুয়া,
কাদের পলাশ, আশিক বিন রহিম, এইচএম জাকির (অধিনায়ক), মুহাম্মদ ফরিদ হাসান, সঞ্জয় দেওয়ান, আরিফ রাসেল, মনিরুজ্জামান বাবলু, এএম সাদ্দাম হোসেন ও রাকিবুল হাসান।

কবি একাদশে ছিলেন : মোখলেছুর রহমান ভুঁইয়া, ম. নূরে আলম পাটওয়ারী, মাইনুল ইসলাম মানিক (অধিনায়ক), আরিফুল ইসলাস শান্ত, দেওয়ান মাসুদ রহমান, সুমন কুমার দত্ত, নিঝুম খান, পলাশ দে, সাদ আল-আমিন ও শাদমান শরীফ।
খেলা শেষে বিজয়ী এবং বিজিত দলের মাঝে ট্রফি তুলে দেয়া হয়।


এই বিভাগের আরও খবর