শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে আন্তর্জাতিক পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস পালিত

reporter / ৩৮৫ ভিউ
আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

রিয়ন দেঃ  চাঁদপুরে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
সোমবার বিকেলে চাঁদপুরে সমষ্টির আয়োজনে এ দিবসটি পালিত হয়।
র‍্যালীটি চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে সড়ক প্রদক্ষিণে নেতৃত্ব দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির আহমেদ। পরে আলোচনা সভায় চাঁদপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা পলিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির আহমেদ বলেন, যেকোন মূল্যে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে হবে। এজন্য সচেতনতা ও প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দিবসটিকে ঘিরে আমি সমষ্টির এমন আয়োজনকে সাধুবাদ জানাচ্ছি।
সমষ্টির চাঁদপুর জেলা সমন্বয়ক আলম পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, শিশু বিষয়ক কর্মকর্তা কাউসার আহমেদ,সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি)’র এরিয়া ম্যানেজার জহিরুদ্দীন মো. হিন্দেলসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।
এ সময় জহিরুদ্দিন মো. হিন্দেল বলেন, চাঁদপুরে গত এক বছরে ৪৭ জন শিশু পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে। তবে পানিতে পড়ে প্রাণে বেঁচে যায় ৩৫জন শিশু। আমরা চাঁদপুরে এ নিয়ে কাজ করছি। আর এতে সব ধরণের সহায়তা করছে সমষ্টি নামে একটি সংস্থা। বর্তমানে গণমাধ্যমের সহযোগিতা নিয়ে সচেতনতা বৃদ্ধি ও নীতি-নির্ধারণী উদ্যোগ সৃষ্টিতেও সমষ্টি কাজ করে যাচ্ছে।


এই বিভাগের আরও খবর