শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুরে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৫০, পাসের হার ৯৬.৬৯

reporter / ২৮৩ ভিউ
আপডেট : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ২৮২ স্কুলের ৩৩ হাজার ১২৯ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৩২ হাজার ৩২ জন। শতকরা পাসের হার ৯৬.৬৯ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী।
উপজেলা পর্যায় থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ৬৩২ এ প্লাস নিয়ে শীর্ষে রয়েছে চাঁদপুর সদর উপজেলা, ৪৪১ শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় জেলায় দ্বিতীয় স্থানে কচুয়া উপজেলা এবং ৩১৮ জিপিএ-৫ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ফরিদগঞ্জ উপজেলা।
উপজেলাওয়ারী প্রাপ্ত ফলাফলের হিসাবে দেখা যায়, চাঁদপুর সদর উপজেলার ৪৯টি স্কুল থেকে ৫ হাজার ৯৩৬ জন পরীক্ষার্থীতে এসএসসিতে অংশ নিয়ে কৃতকার্য হয় ৫ হাজার ৮০৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৩২ জন পরীক্ষার্থী।
ফরিদগঞ্জ উপজেলার ৪৭টি স্কুল থেকে ৪ হাজার ৫৮৯ জন পরীক্ষার্থীতে এসএসসিতে অংশ নিয়ে কৃতকার্য হয় ৪ হাজার ৪১৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১৮ জন পরীক্ষার্থী।
কচুয়া উপজেলার ৪০টি স্কুল থেকে ৪ হাজার ৪৫১ জন পরীক্ষার্থীতে এসএসসিতে অংশ নিয়ে কৃতকার্য হয় ৪ হাজার ৩৯১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৪১ জন পরীক্ষার্থী।
শাহরাস্তি উপজেলার ৩৩টি স্কুল থেকে ৩ হাজার ৪৬৮ জন পরীক্ষার্থীতে এসএসসিতে অংশ নিয়ে কৃতকার্য হয় ৩ হাজার ৩৮৭ জন। পাসের হার ৯৭.৬৬ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬০ জন পরীক্ষার্থী।
মতলব দক্ষিণ উপজেলার ২৮টি স্কুল থেকে ৩ হাজার ১৫২ জন পরীক্ষার্থীতে এসএসসিতে অংশ নিয়ে কৃতকার্য হয় ২ হাজার ৯৪৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১৫ জন পরীক্ষার্থী।
মতলব উত্তর উপজেলার ৩৯টি স্কুল থেকে ৬ হাজার ১৩১ জন পরীক্ষার্থীতে এসএসসিতে অংশ নিয়ে কৃতকার্য হয় ৫ হাজার ৯০১ জন। পাসের হার ৯৬.২৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৮৯ জন পরীক্ষার্থী।
হাজীগঞ্জ উপজেলার ৩৩টি স্কুল থেকে ৪ হাজার ৩১২ জন পরীক্ষার্থীতে এসএসসিতে অংশ নিয়ে কৃতকার্য হয় ৪ হাজার ১২৯ জন। পাসের হার ৯৫.৭৬ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬১ জন পরীক্ষার্থী।
হাইমচর উপজেলার ১৩টি স্কুল থেকে ১ হাজার ৯০ জন পরীক্ষার্থীতে এসএসসিতে অংশ নিয়ে কৃতকার্য হয় ১ হাজার ৫০ জন। পাসের হার ৯৬.৩৩ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন পরীক্ষার্থী।


এই বিভাগের আরও খবর