শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে ছাত্র হিযবুল্লাহর মতবিনিময় সভা

reporter / ৪৮৪ ভিউ
আপডেট : বুধবার, ১ জুন, ২০২২

শিক্ষাঙ্গনে সুন্নাতে নববীর আদর্শ বাস্তবায়নে ছাত্র হিযবুল্লাহ কাজ করছে
..…….…….. মোহাম্মদ এনায়েত উল্লাহ ফয়রাভী
মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ এনায়েত উল্লাহ ফয়রাভী বলেন, ছারছীনা দরবার শরীফ থেকে পরিচালিত অরাজনৈতিক দ্বীনি সংগঠন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ। এ সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন আল্লামা শাহ্ সূফী নেছার উদ্দিন আহমদ (রহঃ)। সে সুবাদে ছাত্র হিযবুল্লাহর আহবানে লক্ষ লক্ষ ছাত্র আল্লাহ মুখী হয়েছেন। তিনি আরো বলেন, আজ স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্ররা বাতিলের আগ্রাসনে পরে আমল হারা হচ্ছে। তাদের সঠিক পথ দেখাতে এবং শিক্ষাঙ্গনে সুন্নাতে নববীর আদর্শ বাস্তবায়নে ছাত্র হিযবুল্লাহ কাজ করছে।
চাঁদপুর জেলা ছাত্র হিযবুল্লাহর আয়োজনে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মে) বাদ মাগরিব চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডে খানকায়ে ছালেহিয়া মোহেব্বিয়া কমপ্লেক্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ শামসুল আলম মোহেব্বী, হাফেজ মোঃ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মমিনুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মাওঃ আবুল হাসান মুহাম্মদ সাইফুল্লাহ, প্রচার সম্পাদক মাওঃ মোঃ জালাল উদ্দিন, চাঁদপুর শহর জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মুফতি জিয়াউদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, জেলা আইম্মায়ে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মোশাররফ হোসাইন, যুব হিযবুল্লাহর জেলা আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ পাটওয়ারী ও সদস্য সচিব হাফেজ মাওঃ মোঃ হাবিবুর রহমান, ছাত্র হিযবুল্লাহর সাবেক সভাপতি মাওলানা মোঃ মজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওঃ ফয়সাল আহমেদ প্রমুখ।
সংগঠনের চাঁদপুর জেলার সভাপতি মোঃ শাহাদাত হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নোমান ছালেহীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর