শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ

reporter / ৬৮২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
 চাঁদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ হয়েছে।
সোমবার (২৩ মে) বিকাল ৪টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্যে বলেন, তোমরা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছো এবং সাহস দেখিয়েছো, তার জন্যে তোমাদেরকে ধন্যবাদ জানাই। এ সাহসকে ধরে রাখতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং নিজের যোগ্যতাবলেই প্রতিষ্ঠা অর্জন করতে হবে।
জেলা প্রশাসক আরো বলেন, জীবনটা একটা চ্যালেঞ্জ৷ এই জীবনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। কিন্তু সেটা করতে হবে সৎ হবে, নির্দিষ্ট পক্রিয়ায়। অসৎভাবে কেউ যদি কাউকে ল্যাং মেড়ে উঠতে থাকে আবার সেই ঠিক পড়েও যায়। এজন্য সবসময়ই মনে রাখবে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। সততার কোন বিকল্প নাই। যে জীবনে সৎভাবে পরিশ্রম করে বড় হবে সেই-ই টেকসই এবং মর্যাদাশীল হবে। আর অন্যায়ভাবে বড় হবে সে মানুষের ঘৃনার পাত্র হবে। তাই চেষ্টা করবে সৎ উপায়ে বড় হওয়ার৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদ ও নুরুন্নাহার বকুল।


এই বিভাগের আরও খবর