শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা

reporter / ৩৬৮ ভিউ
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) সকালে দলীয় কার্যালয় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরীর সঞ্চালনায় জিয়াউর রহমানের আদর্শ, দর্শন, রাজনীতি ও দেশ পরিচালনা বিষয়ে আলোচনা করেন জেলা বিএনপি সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সহ-সভাপতি ডিএম শাহজাহান, যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।
আরো বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা তাঁতী দলের সদস্য সচিব মজিবুর রহমান লিটন, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী ও বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ।
ওলামা দলের নেতা ইসমাইল হোসেন শেখের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর