শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত  

reporter / ২৩৯ ভিউ
আপডেট : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ১০২ তম শুভ জন্মদিন উপলক্ষে চাঁদপুর  জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা,দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ  বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
এসময় তিনি বলেন,আমরা যে বঙ্গবন্ধুর সৈনিক  তা আমাদের কাজের মধ্য দিয়ে  প্রমাণ করতে হবে । আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব ছিল । কিন্তু সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে  এক হয়ে কাজ করতে হবে। কারণ সামনে নির্বাচন। মনে রাখবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিমানী হয় কিন্তু বেইমান হয় না।
তিনি বলেন, বঙ্গবন্ধু সব সময় শিশুদের ভালো বাসতেন।
সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন,আমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগ যখন বুঝে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে বা  আক্রান্ত হচ্ছে তখন কিন্তু সবাই এক  ও অভিন্ন হয়ে যায়।
জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার রব ভূইয়া,  আব্দুর রশিদ,মঞ্জুর আহমেদ,  সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জাল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মুজিবুর রহমান ভূইয়া, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষন মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, শিক্ষা ও মানব সম্পাদক মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া,সহ দপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী,সদস্য আইয়ুব আলী বেপারী, অ্যাড. বদিউজ্জামান কিরন, সাজেদা কাকন, জেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর,জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, জেলা শমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । সবশেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন।


এই বিভাগের আরও খবর