শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

চাঁদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

reporter / ৪৬৪ ভিউ
আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে ৫১ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির জেলা পর্যায়ে পুরস্কার বিতরণ ও সমাপন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় যতটুকু সময় দিতে পারবে, ততই তোমাদের মঙ্গল। খারাপ পথে সময় ব্যয় না করে খেলাধুলার মধ্যে থাকতে হবে। তাহলে তোমাদের সাফল্যে এগিয়ে যেতে পারবে। আমরা এগিয়ে যাওয়া শিক্ষার্থীদের সবধরনের সহযোগিতা করব। পড়ালেখা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষ্যতকে গড়ে তুলতে হবে।
চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ওসমানিয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসিন আরাফাত, সদর উপজেলার শিক্ষা অফিসার কামাল হোসেন।
চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণ কৃষ্ণ দেবনাথ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মঞ্জিল হোসেন, পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ওহিদুজ্জামান লাবু, প্রভাষক মোঃ মাসুদুর রহমান মাসুম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর