শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুরে সচেতন শিক্ষার্থীদের মানববন্ধন

reporter / ২৫৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মহান স্বাধীনতা দিবসে কটুক্তি, হলুদ সাংবাদিকতা ও Child exploitation (শিশু শোষণ) এর অপরাধে মতিউর রহমানকে গ্রেফতার ও প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবীতে চাঁদপুরে মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের শপথ চত্তরে এলাকায় এ মানববন্ধন করে চাঁদপুর জেলার সচেতন শিক্ষার্থীরা।

চাঁদপুর জেলার সচেতন শিক্ষার্থীদের মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, শহর ছাত্রলীগের আহ্বায়ক ইউসুফ গাজী মুন্না, যুগ্ম-আহ্বায়ক মো. আরিফুল ইসলাম, আশেকে রাসুল জাওয়াদ, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সোহেল হোসাইন, সাধারণ সম্পাদক মো. সাইফ হোসাইন প্রমুখ।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সোলাইমান রাজু, সহ-সভাপতি ইমরান খান শাওন, মো. সোহান ভূঁইয়া, ইসমাইল, ছাত্র রাজু, রাকিব, কাকন গাজী, কাদির, মোস্তফা, সানি, হৃদয়সহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি ছোট্ট শিশুকে মাত্র ১০ টাকা হাতে তুলে দিয়ে সম্পূর্ণ একটি মিথ্যা গল্প সাজিয়ে আরেকটা গল্প বানানোর চেষ্টা করেছে প্রথম আলো। কিন্তু সচেতন মানুষদের প্রতিবাদ-প্রতিরোধের মুখে সেই মিথ্যাটি আর প্রতিষ্ঠিত করতে পারেনি প্রথম আলো। ১৯৭২ থেকে ৭৫ সালের পুরো সময় ধরে- এ ধরনের অপপ্রচারের মাধ্যমে ১৫ আগস্টের ক্ষেত্র প্রস্তুত করেছিল সাম্রাজ্যবাদের এদেশিয় দালাল গং। মিথ্যা গুজব চালিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার করা অবশ্যই অপরাধ। কিন্তু তার চেয়েও বড় অপরাধ ‘child exploitation’ বা শিশু শোষণ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে একটি শিশুকে দিয়ে পরিকল্পিতভাবে বিতর্কিত কথা বলানো রাষ্ট্রদ্রোহিতার আইনেও পড়ে। আমরা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতার ও প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবীতে জানাই।


এই বিভাগের আরও খবর