শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুরে “স্টপ হোম ডেলিভারি” উদ্ভাবনী কার্যক্রম বিষয়ক এডভোকেসি সভা

reporter / ২৮৩ ভিউ
আপডেট : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

মাতৃ ও শিশুর মৃত্যু রোধে কাজ করছে সরকার
——-জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান
নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে “স্টপ হোম ডেলিভারি” উদ্ভাবনী কার্যক্রম বিষয়ক এডভোকেসি সভার আয়োজন করেছে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সেভ দ্য চিলড্রেন, ইউএসএআইডি’র মামনি মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায়  জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক, কল্যাণ সহকারী, পরিদর্শিকা, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন অতিথিবৃন্দ এডভোকেসি সভায় অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বক্তব্যে বলেন, মাতৃ ও শিশুর মৃত্যু রোধে কাজ করছে সরকার। শুধু মৃত্যু বন্ধ নয়, সুস্থ সন্তান প্রসবের পরিবেশ তৈরি করতে হবে।
চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগ অনেক কাজ করছে।
তিনি বলেন, সরকারি হাসপাতালে অনেক কিছু ম্যানেজ না করার কারনে নানা সমস্যা হচ্ছে। সরকারি হাসপাতালে যে সুযোগ সুবিধা রয়েছে, তা অন্য কোন হাসপাতালে নেই। প্রথম ডেলিভারিটা যদি আমরা নরমাল করতে পারি, তাহলে পরবর্তীগুলো ভাল হবে। নরমাল ডেলিভারির জন্য পরিবেশ তৈরি করতে হবে। সচেতন থাকতে হবে। সিজারের কারনে সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমাদের সকল বিভাগ কাজ করছে। আমরা ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করবো। বাল্য বিবাহ বন্ধ করতে হবে। এটি সামাজিক অনেক সমস্যা তৈরি করে। আমরা সকলে সচেতনতার মাধ্যমে এ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশা করি।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ ইলিয়াস এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) পলাশ কান্তি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শাহাদাত হোসেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের গাইনী সিনিয়র কনসালটেন্ট ডাঃ তাবেন্দা আক্তার।

সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা তানভিরুল ইসলাম এর পরিচালনায় আরোও বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ বেলায়েত হোসেন, বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিক উল্লাহ পাটওয়ারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, আত্মনিবেদিতা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ডাঃ মোস্তাফিজুর রহমান, সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি সালাউদ্দিন।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারীসহ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, পরিদর্শক, কল্যাণ সহকারী, পরিদর্শিকা, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে উপস্থিত সকলকে বিষয়টি অবহিত করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ ইলিয়াস।


এই বিভাগের আরও খবর