শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একই এলাকার ৩ যাত্রী নিহত

reporter / ২৯২ ভিউ
আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারীঃ
চাঁদপুরে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ঢাক্কায় রিক্সার তিন যাত্রী নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ।
নিহতরা হলেন ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকার মৃত- হানিফ গাজীর ছেলে রিপন গাজী (৩৫), একই উপজেলার কাছিয়াড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মাসুদ পাটওয়ারী (৫০) ও একই গ্রামের লিটন হাজারী (৪৫)। এছাড়া রিক্সাচালক খোরশেদ শেখ (৬৫) আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রিপন গাজীর শ্বাশুড়ি হাসিনা বেগম বলেন, আমার মেয়ের জামাই মেকানিকাল কাজ করতো। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কাজ শেষে বাড়ি আসার কথা ছিল। কি থেকে কি হয়ে গেল।
মাসুদ পাটওয়ারীর ভাই আবুল হোসেন পাটওয়ারী  বলেন, আমার ভাই স’ মিলে কাজ করে। রিক্সয় আসার সময় দুর্ঘটনায় মারা যায়।
চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল বলেন, দুর্ঘটনায় একজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। বাকি দুইজন ইমারজেন্সিতে মারা যান। তবে দুর্ঘটনায় আহত রিক্সাচালক শঙ্কামুক্ত রয়েছেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রশিদ জানান, একটি রিক্সায় করে ৩ যাত্রী চাঁদপুরের দিকে আসছিল। আর বিপরীত পাশ থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক আসার পথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে রিকশার ৩ যাত্রীই প্রাণ হারায়। তবে রিক্সাচালক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পর পালানোর সময় ফরিদগঞ্জ থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।


এই বিভাগের আরও খবর