শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

চাঁদপুরে সড়ক দূর্ঘটনায় ২ সাংবাদিক আহত

reporter / ২৯৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

রিয়ন দেঃ  চাঁদপুরে সড়ক দূর্ঘটনায় চ্যানেল ২৪ এর চাঁদপুর প্রতিনিধি ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি  আল ইমরান শোভন এবং দৈনিক চাঁদপুর দর্পণ এর মফস্বল সম্পাদক আবুল কালাম আজাদ আহত হয়েছেন।
২০ জুন বুধবার দুপুর আড়াইটায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাটে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, পেশাগত দায়িত্ব পালন শেষে মতলব থেকে বাবুরহাট হয়ে চাঁদপুর ফেরার পথে অপর দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা চালক আবুল কালাম আজাদ এবং পেছনে বসে থাকা আল ইমরান শোভন সড়কে পরে যান। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন।
চাঁদপুর সরকারি হাসপাতাল সূত্র জানায়, দুপুরে শোভন ও আজাদ নামে দুই সাংবাদিক আহত অবস্থায় জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসে। এতে আজাদ নামে সাংবাদিকের কোথাও কাটাছেড়া করতে না হলেও শোভন নামের সাংবাদিকের পায়ে প্লাষ্টার করতে হয়েছে। তবে দুজনে আশঙ্কামুক্ত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বাড়ীতে পাঠানো হয়েছে।
এদিকে এখন কিছুটা সুস্থ্য আছেন জানিয়ে চ্যানেল ২৪ এর চাঁদপুর প্রতিনিধি আল ইমরান শোভন বলেন, পাটের নিউজ সংগ্রহ শেষে আজাদ ভাইয়ের মোটর বাইকে করে চাঁদপুর ফেরার পথে ট্রাকের ধাক্কায় এ দূর্ঘটনা ঘটেছে। পায়ে প্লাষ্টার করতে হয়েছে। সকলের কাছে দোয়া চাই যাতে দ্রুত আবার সবার মাঝে ফিরতে পারি।


এই বিভাগের আরও খবর