শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চান্দ্রায় পিকআপ ও অটোবাইক সংঘর্ষে চালক নিহত-১, আহত ৫

reporter / ৩৩৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

রিয়ন দেঃ চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মদনা গ্রামে বালুবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে অটোবাইকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে ঘটনাস্থলেই রিপন (৪০) নামের অটো বাইক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোবাইক যাত্রী একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কা জনক হয় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
১৯ জুলাই মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের মদিনা মার্কেটের পূর্ব পাশে মান্নান মেম্বারের বাড়ির সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোবাইক চালক ফরিদগঞ্জ উপজেলার হাঁসা গ্রামের বোরহান উদ্দিন পাটোয়ারীর পুত্র রিপন (৪০)।
আহতরা বলেন মদনা গ্রামের রুবি বেগম (২৫), রুমা (১৭), রাসেল (৩০), জেসমিন (৩২), রাইসা (৩) ও আহত রবির আট মাস বয়সী শিশু কন্যা গুরুতর আহত হন। এদের মধ্যে রুবি বেগম, জেসমিন বেগম ও আট মাস বয়সী শিশু কন্যার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয় এলাকার প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেনসহ স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে আহতরা একটি অটো মবাইকে করে বেড়ানোর উদ্দেশ্যে চাঁদপুরে রওনা দেন। তাদের বহন করে অটোবাইকটি ছেড়ে কয়েক গজ যেতেই হঠাৎ বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি বালুবাহী পিকআপ ভ্যানের সামনের একটি চাকা পাংচার হয়ে যায়। এতে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অপর পাশে থাকা অটোবাইকের সাথে সংঘর্ষ বাঁধিয়ে দেয়। পিকআপ ভ্যানের আঘাতে অটো বাইকটি রাস্তার পাশে ছিটকে পড়ে দুমড়ে মুছড়ে যায়।
ঘটনাস্থলেই অটো বাইক চালক নিহত হন এবং অটো বাইকে থাকা নারী পুরুষ ও শিশু সহ একই পরিবারের ছয় জন গুরুতরভাবে আহত হন। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই কফিল উদ্দিন সঙ্গীয়ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সম্পর্কে অবগত হন।
রিপনের নিহতের খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে


এই বিভাগের আরও খবর