শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের উদ্যোগে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাথে ইফতার মাহফিল

reporter / ৩০৩ ভিউ
আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলালের উদ্যোগে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সদস্য ও মাঠ পর্যায়ের সাংবাদিকদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ এপ্রিল শুক্রবার তিনি তাঁর তালতলাস্থ নিজ বাসভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করেন।
ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, সারাদেশে অত্যান্ত ভাগগম্ভীর্যের মাধ্য পবিত্র রমজান পালন করা হচ্ছে। অত্যান্ত সুন্দরভাবে আমরা ১৩ রমজান পালন করেছি। এ ইফতার মাহফিলে যারা উপস্থিত আছেন প্রত্যেকে আমরা চিনি ও জানি। সকলের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছি। আর এ কাজে সবচেয়ে সামনে থেকে সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সদস্যরা। আমরা সকল প্রতিকূলতা অতিক্রম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো। যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে স্বাধুবাদ জানাই।
তিনি আরো বলেন, সর্বক্ষেত্রে আজকে দেখছি বিভাজন। এ বিভাজন একটি দেশের জন্য ও সমাজের জন্য ক্ষতিকর। আমরা কখনো বিভাজন চাই না, আমরা চাই ঐক্যবদ্ধ সমাজ। কারণ ঐক্যবদ্ধ ছাড়া কোন উন্নয়ন সম্ভব নয়। আমরা আশাকরি সাংবাদিকরা ঐক্যবদ্ধ ভাবে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, এ ইফতার মাহফিল আমাদের পরিবারের পক্ষ থেকে করা হয়েছে। সামাজিকতা ও বন্ধন অটুট রাখার জন্য এ আয়োজন। আমার বাবা ও মার জন্য প্রতি বছর দোয়া ও ইফতারের আয়োজন করে থাকি। সেই আয়োজন হয়ে থাকে বড়, অনেক সময় সেই আয়োজন করতে গিয়ে সকলের খোঁজ-খবর রাখা সম্ভব হয় না। তাই এ বছর রমজান শুরু হওয়ার পর থেকে সংগঠনগুলোকে একেক দিন আলাদা আলাদা ভাবে দাওয়াত দিয়ে ইফতারের আয়োজন করেছি। এতে সকলের খোঁজ-খবর রাখা যায়। আমি আপনাদের সাথে আছি এবং যে কোন কাজে সাথে থাকবো।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে এম মাসুদের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অভিজিত রায়, সহ-সভাপতি শাওন পাটওয়ারী, যুগ্ম-সম্পাদক শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম সোহেল, দপ্তর সম্পাদক কবির হোসেন মিজি, কোষাধ্যক্ষ মাও. আব্দুর রহমান গাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আলমগীর হেসেন পাটওয়ারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঈদ হোসেন অপু চৌধুরী, কার্যনির্বাহী সদস্য অ্যাড. চৌধুরী ইয়াসিন আরাফাত, বাদল মজুমদার, সম্মানিত সদস্য মিজানুর রহমান লিটন, এম এম কামাল, ফাহিম শাহরিন কৌশিক, সজিব খান, এস এম সালাউদ্দিন, জামাল হোসেন আখন্দ, মুহাম্মদ বাদশা ভূঁইয়া, আনায়ার হোসেন, সাংবাদিক শাহরিয়ার পলাম, গাজী মো. মহাসীন, অমরেশ জয়, ইমাম হোসেন গাজীসহ সংগঠনের সদস্য ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ মাও. আব্দুর রহমান গাজী।


এই বিভাগের আরও খবর