শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

reporter / ২৯৫ ভিউ
আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

সংবিধানের আলোকে আমরা বিচার কার্যক্রম পরিচালনা করছি
–সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক 

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা লিগ্যাল এইড  কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৮ আগষ্ট ) বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন  জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ  মহসিনুল  হক ।

সভায় সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ  মহসিনুল হক  তার বক্তব্যে বলেন আগস্ট মাস শোকের মাস। এ শোকের মাস এলেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহাদাত বরণকারী সকল শহীদদের কথা মনে পড়ে যায়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই বাংলাদেশের সংবিধানের আলোকে আমরা বিচার কার্যক্রম পরিচালনা করছি।

তিনি আরো বলেন সংবিধানের আলোকেই জেলা লিগ্যাল এইড  কার্যক্রম করে আসছে।  বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আমরা সংবিধানের আলোকে বিচার কার্য করতে পারছি।
তিনি তার বক্তব্যে আরও বলেন চাঁদপুর জেলাতে
আগস্ট মাসে সর্বমোট ৪০টি আবেদন জমা পড়ে। তার মধ্যে ১৩টি নিষ্পত্তি হয়েছে। এটা অবশ্যই লিগ্যাল এইডের সাফল্য। এটা একটা ভালো বার্তা। ৩৫% সফলতা এটা নিশ্চয়ই কম নয়। কয়েকদিন আগে মাননীয় বিচারপতি নাইমা হায়দার চাঁদপুর  এসেছেন, তাঁর উপস্থিতিতে আমাদের সভাটি অনেক সফলতার সাথে অনুষ্ঠিত হয়েছে।আমাদের কার্যক্রমে যে সহযোগিতা পাচ্ছি ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহতভাবে চাচ্ছি।
জেলা লিগ্যাল এইড  অফিসার   (সিনিয়র সহকারী জজ)  মোঃ  সাকিব হোসেনের উপস্থাপনায়   বক্তব্য রাখেন  ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. এস. এ. মোসা,চাঁদপুর সদর সার্কেল ইয়াসির আরাফাত,  জেল সুপার মুনির হোসেন,  বেসরকারি কারা পরিদর্শক আবু নাঈম পাটওয়ারী দুলাল,  চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ  এ.টি.এম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক অ্যাড: এ জে এম রফিকুল ইসলাম রিপন,  জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ রনজিত রায়,  চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ ,  চাঁদপুর সরকারী জেনারেল  হসপিটালের মেডিকেল অফিসার ডাঃ  মোহাম্মদ জাহিদুজ্জামান ,  জীবনদ্বীপ এর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড: বিনয় ভুষন   মজুমদার প্রমুখ  ।


এই বিভাগের আরও খবর