শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সহযোগী অধ্যাপকে পদোন্নতি পেলেন কচুয়ার কৃতি সন্তান ড. মহব্বত আলীঃ

reporter / ১৪৯০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

বিল্লাল মাসুমঃ
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিমেল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারি অধ্যাপক ড. মহব্বত আলী সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বাছাই বোর্ডের সুপারিশের ভিত্তিতে ৯৭ তম সিন্ডিকেটের অনুমোদন ক্রমে তিনি সহকারি অধ্যাপক হতে সহযোগী অধ্যাপক হিসেবে সুপারিশপ্রাপ্ত হন। তিনি সম্প্রতি দক্ষিণ কোরিয়া থেকে সরকারি স্কলারশিপ নিয়ে পিএইচডি সম্পন্ন করে এসেছেন। ড. মহব্বত আলী ২০১৩ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৫ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তার আন্তর্জাতিক এওয়ার্ড সহ ইমপ্যাক্ট জার্নালে প্রকাশনা রয়েছে। ড. মহব্বত আলী পাথৈর বড় বাড়ির মরহুম মোঃ ইসমাইল হোসেন মিয়াজির মেজো ছেলে ও পাথৈর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মোঃ মকবুল হোসেন মিয়াজির মেজো ভাই। উল্লেখ্য যে ড. মহব্বত আলী তার শিক্ষকতার পাশাপাশি তার নিজ এলাকায় সমাজসেবামূলক কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন। ইতিমধ্যে তিনি উত্তর কচুয়ার তার নিজ গ্রাম পাথৈর এ ড. মহব্বত আলী পাঠাগার নামে একটি পাঠাগার স্থাপন করেছেন যা অতি দ্রুত উদ্বোধন করা হবে। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এলকায় শিক্ষার আলো ও অসহায় মেধাবীদের সাহায্যের জন্য এই পাঠাগার স্থাপন করার উদ্যোগ নিয়েছি। ড. মহব্বত আলী এলাকাবাসী সহ সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে তিনি তার উপর সকল অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের পাশাপাশি এলাকার মানুষের সেবা করতে পারেন।


এই বিভাগের আরও খবর