শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

তথ্য কর্মকর্তাদের নিয়ে অফিস অটোমেশন ও এপিএএমএস সফটওয়্যারের ব্যবহার সংক্রান্ত তিন দিনের প্রশিক্ষণ

reporter / ২৯২ ভিউ
আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,  খাগড়াছড়ি মিলনায়তনে গণযোগাযোগ অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের তথ্য কর্মকর্তাদের নিয়ে অফিস অটোমেশন ও এপিএএমএস সফটওয়্যারের ব্যবহার সংক্রান্ত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন পিএএ প্রধান অতিথি হিসেবে ওয়েবিনারের মাধ্যমে সংযুক্ত হয়ে কর্মশালা উদ্বোধন করেন। অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ জসীম উদ্দিন সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ মোঃ তৈয়ব আলী, পরিচালক (প্রচার) মোঃ শিপলু জামান।
কর্মশালায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের সকল জেলার তথ্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল গ্রহণ করে সরকারের উন্নয়ন কার্যক্রম শক্তিশালী করতে হবে। বিশেষত সরকারের বিরুদ্ধে অপপ্রচার, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও ধর্মীয় সম্প্রীতি ইত্যাদি নিয়ে প্রান্তিক পর্যায়ে ব্যাপক গণসচেতনতা তৈরি করতে হবে। জনাব মোঃ মকবুল হোসেন বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে প্রশাসনিক ব্যবস্থাকে চালিয়ে নিতে অফিস ব্যাবস্থাপনা অটোমেশনের বিকল্প নেই। প্রশাসন ব্যবস্থায় গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অটোমেশন ও এপিএএমএস সফটওয়্যার দ্রুত সময়ে চালু করতে তিনি অনুরোধ করেন।


এই বিভাগের আরও খবর