শিরোনাম:
শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে চাঁদপুরে অস্বচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান

reporter / ২৯৯ ভিউ
আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে চাঁদপুর জেলার ৮টি উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘের অস্বচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের সততা প্রোমট করার নিমিত্তে বৃত্তির অর্থ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৬ নভেম্বর বুধবার চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে সততা সংঘের অস্বচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়। চাঁদপুর জেলার প্রতিটি উপজেলা থেকে ২জন করে ৮টি উপজেলার ১৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৬ জন অস্বচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে সততা প্রোমট করার নিমিত্তে ৩ বছর মেয়াদী বৃত্তির অর্থ প্রদান ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃত্তি প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলঃ চাঁদপুর সদর উপজেলার লেডী প্রতীমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয় ও মৈশাদী উচ্চ বিদ্যালয়, মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয় ও নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়, মতলব দক্ষিণ উপজেলার হযরত শাহ্জালাল উচ্চ বিদ্যালয় ও নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ উপজেলার প্রত্যাশী আর.এ. উচ্চ বিদ্যালয় ও বাশারা উচ্চ বিদ্যালয়, হাইমচর উপজেলার বাজাপ্তি রমনীমোহন উচ্চ বিদ্যালয় ও গণ্ডামারা উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি উপজেলার খিলাবাজার স্কুল এন্ড কলেজ ও মেহার উচ্চ বিদ্যালয়, কচুয়া উপজেলার আকানিয়া নাসিরপুর উচ্চ বিদ্যালয় ও ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় এবং হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয় ও মৈশাইদ পল্লী মঙ্গল এ.জি উচ্চ বিদ্যালয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাসেম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক জনাব কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-পরিচালক, জনাব জালাল উদ্দিন আহাম্মদ, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চাঁদপুর ও জনাব মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসার, চাঁদপুর। এছাড়া বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চাঁদপুরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর