নিজস্ব প্রতিবেদকঃ
দৈনিক প্রিয় চাঁদপুর এর ব্যবস্থাপনা সম্পাদক ও মতলব উত্তর প্রেসক্লাবের অর্থ সম্পাদক, কবি নুর মোহাম্মদ খান এর মমতাময়ী মা হাজেরা বেগম (৭৫) গতকাল ১৫ মে ভোর (৩টা ৪৫ মিনিটে) ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে তিনি ৪ পুত্র ও ৩ কন্যা সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার পরিবার সূত্রে জানাযায়, হাজেরা বেগম জ্বরায়ুর সমৎস্যা জনিত কারনে গত ২মে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হয় এবং সফল অস্রপাচার শেষে ১২ মে সুস্থাবস্থায় বাসায় আসেন, ওনার সব কিছুই স্বাভাবিক ভাবেই চলছিল, হঠাৎ গত ১৫ মে ভোর রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিট না ফেরার দেশে চলে যান।
নুর মোহাম্মদ খান এর মায়ের মৃত্যুর খবরে তাঁর গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া।
মরহুমার জানাজা ওনার নিজ বাড়ি মতলব উত্তরে’র বালুচর মাথাভাঙা গ্রামে বাদ যোহর অনুষ্ঠিত হয়। মরহুমার জানাজায় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেয়।
দৈনিক প্রিয় চাঁদপুর এর ব্যবস্থাপনা সম্পাদক ও মতলব উত্তর প্রেসক্লাবের অর্থ সম্পাদক, নুর মোহাম্মদ খান এর মায়ের মৃত্যুতে শোকাভিভূত পরিবারের প্রতি দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকা পরিবারের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানিয়েছেন, দৈনিক প্রিয় চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক এবং মতলব উত্তর প্রেসক্লাব এর সভাপতি বোরহান উদ্দিন ডালিম।