তাওহীদ পাটোয়ারী মনিরঃ
চাঁদপুর মতলব দক্ষিন উপজেলার নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে । এতে প্রতিদ্বন্দিতা করবেন ১২ জন সদস্য । গত ২৯ সেপ্টেম্বর মনোনয়ন পত্র সংগ্রহ করেন মোট ১৭ জন প্রার্থী ২ অক্টোবর যাচাই বাছাইয়ে করে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন এর মনোনয়ন পত্র বাতিল ও ১৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার সমবায় কর্মকর্তা মোকলেছুর রহমান ।
প্রিজাইডিং অফিসার বলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন বিদ্যালয়ের নামে যে জায়গা দিয়েছেন, তাহার দলিলপত্র আইনিজটিলতা থাকায় তাহার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দাতা সদস্য মোঃ শফিউল আলম মাসুদ । শিক্ষক প্রতিনিধি স্বরূপানন্দ সরকার, রাকিব উদ্দিন খান ও বিথীকা মন্ডল ।
সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দিতা করবেন
১. মো ফজলুল হক পাটোয়ারী ২. শফিকুল ইসলাম মিয়াজী ৩. রিপন চন্দ্র ঘোষ ৪. রেহান খান. ৫ আবুল কালাম আজাদ ৬. খোকন মিয়া ৭. বিশ্বজিৎ সরকার ৮. মো আনোয়ার হোসেন ৯. আবুল কালাম ১০. নারায়ণ সরকার এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী করবেন পলি রানী ঘোষ ও মুক্তি রানী দাস
আগামী ৬ অক্টোবর বৃহস্পতিবার মনোনয়ন পত্র প্রত্যাহার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত, প্রতীক বরাদ্দ ৩ ঘটিকার সময় , ১৮ই অক্টোবর নির্বাচন।