খন্দকার সেলিম হোসেন সবুজঃ
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে চাঁদপুর জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ আগমনে,হাইমচর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে,চরভৈরবী ইউনিয়ন আ’লীগের উপস্থিতিতে আলোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত।
আগামী ২৮শে নভেম্বর ২০২২ স্থানীয় সরকার নির্বাচনে ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গতকাল ১১ নভেম্বর শুক্রবার বাদ আছর ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় একত্রিত হন জেলা,উপজেলা ও ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দের উপস্থিততে।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়ার সভাপতিত্বে,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোওয়ারীর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্যে নূর হোসেন পাটোওয়ারী তিনি বলেন…নির্বাচনের পূর্বে উপজেলা আওয়ামীলীগ আলোচনা ওনসমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে,সেখানে আওয়ামীলীগের সকল প্রার্থীরা এক ও অভিন্নতা পোষণ করেছে এই মর্মে যে দলীয় মনোনয়ন যাকে দিবে আমরা সকলে এক ও অভিন্ন হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করবো।
নৌকা প্রতীক কোন ব্যক্তির নয়,নৌকা আমাদের জাতীয় প্রতীক,নৌকা স্বাধীনতার প্রতীক…নূর হোসেন পাটোওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে,চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডাঃ জে,আর ওয়াদুদ টিপু বলেন,আমরা সকলেই আওয়ামীলীগ,আপনাদের সকলের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রয়েছে।
চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউসুফ জুবায়ের শিমুল চোকদার,এই মনোনয়ন হাইমচর উপজেলা ও চাঁদপুর জেলা আওয়ামীলীগ দেয়নী।
নৌকার প্রার্থী নির্বাচিত করেছেন জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডে সিদ্ধান্তের নৌকা প্রতীক নিয়ে ইউসুফ জুবায়ের শিমুল।এই নৌকা কোন ব্যক্তির নয়,নৌকা বাংলাদেশের জনগণের,নৌকা বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।সুতরাং আমরা সকলে দলীয় সিদ্ধান্তকে চুড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করে শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃদিপু মনি এমপি’কে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী নৌকা উপহার দিতে হবে,এটাই হোক চরভৈরবী ইউনিয়ন আওয়ামী পরিবারের মূল লক্ষ।
এসময় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক তাফাজ্জল হোসেন এসডু পাটোওয়ারী।
তিনি বলেন,নৌকা প্রতীক কোন ব্যক্তির নয়,নৌকা প্রতীক আওয়ামীলীগের প্রাণ,নৌকা বিজয় হলে আমাদের বিজয়,দলের দাইত্বে থেকে নৌকার বিজয়ের পথে যাঁরা বাধা হয়ে থাকবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান,,জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল,জেলা আওয়ামীলীগের যুব ও ক্রিয়া বিষয় সম্পাদক মাসুদ আলম মিল্টন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া,যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ সরকার,জিএম জাহিদ,দপ্তর সম্পাদক মুনসুর পাটোওয়ারী,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহাম্মদ আলী মাস্টার,সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার,আতিকুর রহমান পাটোওয়ারী(চেয়ারম্যান ২নং উত্তর আলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান)হাবিবুর রহমান গাজী(সভাপতি গাজীপুর ইউনিয়ন পরিষদ)যুবলীগ নেতা ইলিয়াস লিটন ও চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউসুফ জুবায়ের শিমুল চোকদার সকলের কাছে ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃদিপু মনি এমপি মহদয় কে বিজয়ী নৌকা উপহার দেওয়ার লক্ষ্যে এক ও অভিন্ন হয়ে কাজ করার অহব্বান জানান।
এসময় সকল প্রার্থীরা নৌকা প্রতীকে পক্ষে কাজ করে নৌকার প্রার্থী কে বিজয়ী করার প্রত্যয়ে কাজ করে যাবেন বলে মতামত ব্যক্ত করেন।