শিরোনাম:
বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর

পড়ালেখার পাশাপাশি চটপটির দোকান দিয়ে স্বাবলম্বী তাওহীদ

reporter / ৩৯৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ
হাইমচর উপজেলার চরভৈরবী টমটম ব্রীজ সংলগ্নে তাওহীদ চটপটি হাউজের সত্যাধিকারী মোঃ তাওহীদ মিয়া গ্রাম – উত্তর পারাবগুলার তিনি বর্তমানে হাইমচর ডিগ্রি কলেজে থার্ড ইয়ারে পড়াশোনা করছেন।পড়ালেখা পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও পরিবারের দায়িত্ব বহন করার লক্ষ্যে সকাল থেকে বিকেল পর্যন্ত তাওহীদ কন্সটেকশনের কাজ করেন এবং বিকেল থেকে রাত ৯/১০’টা পর্যন্ত চরভৈরবী টমটম ব্রিজ সংলগ্নে চটপটি,ফুসকা,সিদ্ধ মটর,কাঁচা মটর,নুডুস সহ আরও একাধিক সামগ্রী বিক্রি করে থাকেন।
তাওহীদ মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন,দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছি তাই বাবা,মা,ভাই,বোন সকলকে নিয়ে একটু ভালো থাকার লক্ষ্যে সকাল থেকে বিকেল পর্যন্ত কন্সটেকশনের কাজ করি এবং বিকেল থেকে দোকানে কাজ করি।
উপস্থিত লোকজন বলেন পড়ালেখা পাশাপাশি তাওহীদের বেকারত্ব দূরীকরণের এই কর্মকে আমরা ইতিবাচক বলে মনে করি।
তাওহিদের এই ফুসকা,চটপটি খেতে বিকেল বেলা হাইমচর উপজেলা ও পার্শ্ববর্তী রায়পুর,হায়দেরগঞ্জ থেকেও ফুসকা চটফটি প্রেমিরা আসে।
এসময় তাওহীদ বলেন,আমি চাই আমার মত করে দরিদ্র পরিবারের ছেলেরা পড়ালেখার পাশাপাশি নিজে ছোট পরিসরে কর্ম করে নিজের ও নিজের পরিবারের এবং দেশকে স্বাবলম্বী করা সম্ভব।


এই বিভাগের আরও খবর