শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও বিদায়ী ছাত্রদের সংবর্ধনা

reporter / ৩২৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম: ফরিদগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের মক্তবের ছাত্রদের ৪০ দিন ব্যাপি জামায়াতে নামাজ আদায় উপলক্ষে পুরস্কার বিতরণ ও বিদায়ী ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠিত।
২৩ জানুয়ারী (সোমবার) বাদ ফজর ফরিদগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মাওলানা হেলাল উদ্দিন এর সঞ্চালনায় প্রধান মেহমান মজিদিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস শায়খুল হাদীস মাওলানা মোঃ মুমিনুল ইসলাম খান।
তিনি তার বক্তব্য বলেন, কুরআন মাজিদ শিক্ষা সকল মুমিন মুসলমানগণদের উপর ফরজ করা হয়েছে। বর্তমানে মক্তব প্রায় বিলিন হয়ে যাচ্ছে আগে প্রতিটি বাড়িতে বাড়িতে মক্তব ছিলো কিন্তু বর্তমানে মক্তব গুলো বিলিন হয়ে গেছে,ফরিদগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এই মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে তাই মসজিদ কমিটির সকলকে ধন্যবাদ জানাই আমরা যেনো সুন্দর করে ছাত্র /ছাত্রীদের পবিত্র কুরআন এর সঠিক শিক্ষা পৌঁছিয়ে দিতে পারি।
দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন ও দোয়া পরিচালনা করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা উপাধ্যক্ষ মুফতি এইচ এম আনোয়ার মোল্লা সাহেব। ছাত্র/ছাত্রীদের মধ্যে কুরআন তেলাওয়াত মোঃ আরাফাত হোসেন মোঃ আল আমিন হোসেন, হামদ পরিবেশন করেন মোসাাম্মদ হাবিবা আক্তার নাত, দোয়াকুনুত -মোঃ শিহাব হোসেন, নামাজ ভঙ্গের কারন পরিবেশন করেন মোঃ সিয়াম আয়াতুল কুরসি- মোঃ ইসমাইল হোসেন।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সহ সভাপতি জেলা পরিষদ সাবেক সদস্য মশিউর রহমান মিঠু, মসজিদ কমিটির সেক্রেটারি মোঃ মোখলেছুর রহমান মসজিদ কমিটির সদস্য হাফিজুর রহমান, আব্দুল আউয়াল, অভিভাবক সদস্য মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মক্তবের ৪ জন শিক্ষক মক্তবের ১০০ জন শিক্ষার্থী এলকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্রঃ ফরিদগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদসহ ফরিদগঞ্জ উপজেলার আরো ১০ টি মসজিদে পবিত্র কুরআন শিক্ষা কোর্স চালু আছে।


এই বিভাগের আরও খবর