শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালিত

reporter / ৩৩৪ ভিউ
আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

ফরিদগঞ্জ  প্রতিনিধিঃ
 চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের অরাজনৈতিক,সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ইউনিয়নের প্রাথমিক,মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
১৩ই অক্টোবর রোজঃ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচির উদ্ভোধন করা হয়।তারপর  দুপুর ২ ঘটিকা পর্যন্ত আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, পারভেজ মোশারফের নেতৃত্বে সংগঠনের সেচ্ছাসেবীরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় এই কর্মসূচি পালন করেন।এই সময় তারা প্রতিটি প্রতিষ্ঠানে ফলজঃ
পেয়ারা,আমড়া,অমলকী, ঔষুদীঃ নিম,উর্জন,
বনজঃ বেলজিয়াম,আকাশমনী,ফুলঃ মিনি টগর,চায়না পাম সহ বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষরোপন করেন।
এই সময় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারী প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নাই।আমাদের আশেপাশের খালি জায়গায়গুলোতে আমরা বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করলে আমাদের পরিবেশ ভালো থাকবে।কেউ যাতে বিনাপ্রয়োজনে কোন গাছ নিধন না করে সে দিকে আমাদের নজর বাড়াতে হবে এবং সচেতনতা সৃষ্টি করতে হবে।
পারভেজ মোশারফ আরো বলেন,আজকে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের এই বার্তা পৌছে দিতে চাই যে আমাদের আশেপাশে বা প্রতিষ্ঠানের খালি জায়গাতে বৃক্ষরোপন করা আমাদের দায়িত্ব।
সংগঠনের সেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন,ইকবাল গাজী,নাঈমুল হাচান,হানিফ হোসেন,সাকিব পাটোয়ারী,হাসিব পাটোয়ারী,নাঈম চৌধুরী,হাচান আটিয়া,মোজাম্মেল হোসেন,কামরুল হাচান,তাজুল ইসলাম।


এই বিভাগের আরও খবর