শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

reporter / ৩০২ ভিউ
আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
সারাদেশের ন্যায়  ফরিদগঞ্জে প্রাথমিক পর্যায় দির্ঘ ১৪ বছর পর পুনরায় শুরু হলো বৃত্তি পরীক্ষা । তিনটি কেন্দ্রে ১৯০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ শতাংশ হারে ১৪ শত ২ জন ছাত্র/ছাত্রী অংশ নিয়েছে।
প্রশ্নেই উত্তর লিখার পদ্ধতিতে বাংলা ,ইংরেজি,গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রতিটিতে ২৫ নম্বর করে ১০০ নম্বরের ২ ঘন্টা সময় নির্ধারণে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ইউএনও তাসলিমুননেছা  ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদগঞ্জ বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেরোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এ সময় সাথে ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম,  প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বিল্লাল হোসেন,কেন্দ্র সচিব মাওঃ ইসমাইল, হল সচিব মোঃ গিয়াসউদ্দিন (কবির)।
সরেজমিন তিনটি  কেন্দ্র ঘুরে দেখা গেছে, শত শত অভিভাবক তাদের কোমল মতি ছাত্র/ছাত্রীদের নিয়ে তীব্র ঠান্ডা ও কুয়াশার মাঝেও  পৌঁছায়।
ছাত্রছাত্রী ও অভিভাবকদের মাঝে এক অন্য রকম উৎসব মূখর পরিবেশ লক্ষ্য করা গেছে। সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কেরোয়া কেন্দ্রে ২৪  জন  ছাত্র/ছাত্রী অনুপস্থিত ছিল।
অপর কেন্দ্রগুলো হচ্ছে মডেল সরকারী প্রথমিক বিদ্যালয়, বালিকা উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এটিইও) মোঃ মাহাবুবুর রহমান জানান, অনেকটা উৎসবমুখর পরিবেশে এ কেন্দ্রে ৫‘শত ৬৬ জন ছাত্র/ছাত্রী অংশ নিয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জহিরুল ইসলাম জানান, সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেই তিনটি কেন্দ্রে ১৪‘শত ০২ জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। মেধা বিকাশে এ বৃত্তি পরীক্ষা অব্যাহত থাকা উচিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুননেছা পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন শেষে বলেন, মেধা বিকাশে বৃত্তি পরীক্ষা প্রয়োজন ছিল বিধায় সরকার পরীক্ষা নেয়ার উদ্যোগ নিয়েছে। পরীক্ষা সুস্থ ও  সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে।


এই বিভাগের আরও খবর