শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ফরিদগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

reporter / ২৭৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে মো. সুজন (২৪) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ মে) সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
সুজন রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের মো. শামসুল হকের ছেলে।
বুদ্ধিপ্রতিবন্ধী সুজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান। তিনি বলেন,‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সুজনের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইব্রাহিম খলিল জানান, সুজন বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। প্রতিবন্ধী হলেও শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। একটি পরিত্যক্ত ঘরে সুজন একাই থাকতেন। গতকাল রোববার রাত ৩টার দিকে পরিবারের লোকজন ওই ঘরে গিয়ে দেখেন সুজনের লাশ ঝুলছে। পরে তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেন। সোমবার  সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।


এই বিভাগের আরও খবর