শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে ব্যতিক্রমী আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

reporter / ৩৬০ ভিউ
আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারীঃ
ফরিদগঞ্জে ব্যতিক্রমী আয়োজনের নানা কর্মসূচির মধ্যদিয়ে একঝাঁক উদ্যমী ও মেধাবী তরুণদের সমন্বয়ে গঠিত সম্পূর্ণ অরাজনৈকিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাদিয়া ফাউন্ডেশন’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটির সদস্যরা।
উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ মোহাম্মদীয়া জামে মসজিদের পাশে আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার (২৬ আগস্ট) হতে ৩দিন ব্যাপী এই কর্মসূচিতে অসহায় শিক্ষার্থীদের কোরআন শরীফ, প্রয়োজনীয় পোশাকসহ নানা শিক্ষা উপকরণ প্রদান, অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ, বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
সরকারি কর্মকর্তা ও স্থানীয় সমাজসেবক আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে ও হাদিয়া ফাউন্ডেশনের সভাপতি মো. মহিন হোসেন’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন, রূপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. শরীফ খাঁন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, কুমিল্লা সিটি কর্পোরেশনের হিসাব রক্ষক মো. নুর নবী আজাদ, ঢাকা থেকে আগত অভিজ্ঞ চক্ষু চিকিৎসক এসকে বাইজিদ হোসাইন, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন প্রমুখ।
এছাড়াও হাদিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মো. সজীব হোসেন,  সাধারণ সম্পাদক শামীম শাকিল,চাঁদপুর জেলা প্রধান মো. জাহিদ হাসান, সহকারি প্রধান জিহাদ হাসান, প্রচার সম্পাদক শামসুল ইসলাম রনি, চাঁদপুরজেলা শাখার সদস্য জুবায়ের মুন, মো. জাফর হোসেন, মো. আরিফুর রহমান, রুমানা রহমান, জান্নাত আক্তার, ঢাকা জেলার সদস্য মালিহা রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
হাদিয়া ফাউন্ডেশনের সাগঠনিক সূত্রে জানাগেছে, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে অসহায় মানুষের সেবায় কাজ করে আসছে, যেমন ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ইফতার বিতরণ, ঈদ উপহার বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার খরছ যোগান, করোনা কালিন সময়ে সচেতনতা মূলক প্রচারণা, খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি পালন করে আসছে।


এই বিভাগের আরও খবর