শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে ‘মম্মি এমিলি চিত্রশালা’র উদ্বোধন

reporter / ৩১৩ ভিউ
আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

শিশু বয়স থেকে পাঠ্যশিক্ষার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমের বিকল্প নেই
……উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা
মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
শিশুদের সাথে সময় কাটনোর মাঝে যে তৃপ্তি পাওয়া যায় তা অনন্য,বিশেষ করে আমাদের উপজেলার প্রাণকেন্দ্রে শিশুদের শিক্ষার জন্য এমন প্রানবন্ত প্লাটফর্ম আছে যা সত্যই প্রশংসার দাবি রাখে। এসব খুদে সোনামনিরা যে নিয়মিত শিখছে এবং একটা টিম তৈরি হচ্ছে এবিষয়ে অভিভাবকদের জন্য এক বড় পাওয়া। শিশু বয়স থেকে পাঠ্যশিক্ষার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমের বিকল্প নেই।  পড়াশোনায় খুব ভালো হয়েও যদি বেসিক জ্ঞানটুকু নিজের মধ্যে না থাকে তবে বর্তমান সময়ে প্রতিযোগিতার যুগে জীবনের দৌঁড়ে টিকে থাকা সম্ভব নয়। এখানকার প্রত্যেক শিশু শিক্ষার্থীরা অনেক ভাগ্যবানও বটে তার নিয়মিত ভাবে এখানকার বিভিন্ন বিভাগের শিক্ষকদের কাছ থেকে প্রতিনিয়ত শিখছে। সাপ্তাহিক ভাবে প্রশিক্ষণের জন্য। আজ তোমাদের জন্য আরো সুন্দর একটা স্থান উদ্বোধন হলো, যা সত্যিই নতুন করে পাওয়া৷
ফরিদগঞ্জে ‘মম্মি এমিলি চিত্রশালা’র উদ্বোধন করতে গিয়ে কথাগুলো বলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা।
এদিন ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে ‘মম্মি এমিলি চিত্রশালা’র কার্যক্রম অনুষ্ঠিত হয়। এরপর নবীন কচি-কাঁচার মেলা’র খুদে সদস্য সানজিদা নবী আদ্রিতা’র সভাপতি ও উপস্থাপক শামীম হাসানে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলা, ফরিদগঞ্জ থিয়েটার ও ফিরোজ কলিম একাডেমির পরিচালক ফরিদ আহমেদ রিপন। এর আগে সংগীত বিভাগের শিক্ষার্থীরা অতিথিদের সামনে দেশাত্মবোধক গান পরিবেশন করেন৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার যুগ্ম পরিচালক সাবিনা ইয়াসমিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার যুগ্ম পরিচালক নুরুন্নবী নোমান, চিত্রাংক শিক্ষক অভিজিৎ রায়, সংগীতের শিক্ষক স্বজন শাহা, ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার যুগ্ম সংগঠক তানজিন ইসলাম আলো এবং সাপ্তাহিক ক্লাসে উপস্থিত শিক্ষার্থী ও সাপ্তাহিক ক্লাসের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।


এই বিভাগের আরও খবর