শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদগঞ্জে মাতৃছায়া কিন্ডারগার্টেনের মা’ দিবসে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন

reporter / ২৫৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম : মায়েদের প্রতি শ্রদ্ধাশীলতা, মমত্ববোধ ও ভালোবাসা সৃষ্টির লক্ষ্যে ‘মা’ দিবস উপলক্ষ্যে ব্যতিক্রমী আয়োজন করলো ফরিদগঞ্জের ‘মাতৃছায়া কিন্ডারগার্টেন’।
বৈশিষ্ট্যগত ও শিক্ষার মান বিবেচনায় উপজেলার অন্যতম কিন্ডারগার্টেন মাতৃছায়া কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য দিনটি ছিলো প্রথম সাময়িক পরিক্ষার শেষ দিন। শেষ দিনের পরিক্ষা শেষে উপস্থিত হয় প্রত্যেক শিক্ষার্থীদের অভিভাবকরা।  সকালের শিফট শিক্ষার্থীদের পরিক্ষা শেষে সকাল সাড়ে দশটায় এবং দুপুরের শিফটের শিক্ষার্থীদের পরিক্ষা শেষে বেলা ২টায় দুই পর্বে অনুষ্ঠিত হয় মা দিবসের আনুষ্ঠানিকতা। এদিন প্রত্যেক শিক্ষার্থীরা মাকে শ্রদ্ধা জানানো স্বরূপ মায়েদের হাত ও পা ধুয়ে দেন এর পর মায়েদের হাতে  ফুল তুলে দেন সবশেষ মায়েদেরকে মা দিবসের উত্তরী পড়িয়ে দেন শিক্ষার্থীরা।
পুরো প্রতিষ্ঠানটির ২৮০ জন শিক্ষার্থীর  অংশগ্রহণে এমন আয়োজনে সন্তুষ্ট শিক্ষার্থীদের অভিভাবকরাও। অনুষ্ঠান পরবর্তীতে কথা হয় দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর সাথে তিনি বলেন, ছোট বেলা থেকে মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল ও মমত্ববোধ সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠানটির এমন আয়োজন সত্যি প্রশংসনীয়। আমাদের বাচ্ছাদের পাঠ্য বইয়ের পড়াশোনার পাশাপাশি তাদের মধ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে পারলেই তারা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে বলে আমি মনে করি। এমন ব্যতিক্রম আয়োজনে প্রতিষ্ঠানটির প্রতি যেন আমাদের আস্তা দৃঢ়তা ও বিশ্বাস বহুগুণে বৃদ্ধি পেলো। প্রতিষ্ঠানটির সকল শিক্ষকদের হৃদয়ের অন্তস্তল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
মা দিবস উপলক্ষ্যে এমন ব্যতিক্রমী ও মহান উদ্যোগের বিষয়ে বিদ্যালয়টির সহকারী শিক্ষক রাসেল মাহমুদ চাঁদপুর কন্ঠের এই প্রতিবেদককে জানান, শিশু বয়স থেকেই মায়েদের প্রতি শ্রদ্ধাভক্তি ও ভালোবসার আগ্রহ সৃষ্টি ও মায়ের প্রতি দায়িত্বশীলতার মনোভাব সৃষ্টির লক্ষ্যে মা দিবসে শিক্ষার্থীদের নিয়ে আমাদের প্রতিষ্ঠানে এমন ব্যতিক্রম আয়োজন করা  হয়।


এই বিভাগের আরও খবর