শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদগঞ্জে ৫ শতাধিক রোগীকে ফ্রী স্বাস্থ্য সেবা

reporter / ২৫৬ ভিউ
আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন এর মধ্যে বাসারা হাতেমিয়া ফোরকানিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ সাগর এর ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
গতকাল ১৮ নভেম্বর শুক্রবার দুপরে ফ্রী মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী এলাকায় বিভিন্ন শ্রেণি পেশার ৫ শতাধিক রোগীকে স্বাস্থ্য সেবা দেন। এই সময় আয়োজকদের পক্ষ থেকে গরিব রোগীদের ফ্রী ঔষধ দেয়া হয়েছে।
ফ্রী মেডিকেল ক্যাম্পে জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ সাগর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন, এর ফলে মৃত্যু হার কমে এসেছে। মানুষ এখন দেশেই উন্নত চিকিৎসা নিতে পারছে। তিনি প্রতিটি এলাকায় কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র, উপজেলা ও জেলা পর্যায়ে উন্নত চিকিৎসা সেবার ব্যাবস্থা জোরদার করেছেন।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জননেত্রী শেখ হাসিনা যাকেই নৌকা নিয়ে পাঠাবে আপনারা তাকেই নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।
উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, জেলা যুবলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন, ৩ নং সুবিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন জুয়েল,আলমগীর হোসেন মেম্বার, রাশেদ পাটওয়ারী, সুমন মেম্বার, জেলা ছাত্রলীগ নেতা আরিফুর রহমান মজুমদার, ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, আব্দুর রউফ রুবাইয়েত, যুবলীগ নেতা কামরুল ইসলাম পাটওয়ারী সহ এলাকাবাসী। ফ্রী মেডিকেল ক্যাম্পে ৬ জন চিকিৎসক রোগী দেখেন।


এই বিভাগের আরও খবর