শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ফরিদগঞ্জের চর মান্দারীতে সম্পত্তিগত বিরোধের সংঘর্ষে দু নারী আহত

reporter / ২৯৪ ভিউ
আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
 ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়ার চর মান্দারী গ্রামে সম্পত্তিগত বিরোধের সংঘর্ষে দু নারী আহত ও বসত ঘরে লুটপাটের খবর পাওয়া গেছে। আহত নারীদের কে চাঁদপুর সরকারি জেনারেলের হাসপাতালে ভর্তি  করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলম প্রবাসে থাকা কালে পাশের বাড়ির শাহ আলমের সাথে যৌথ ভাবে দু জনে ৬ শতাংশ সম্পত্তি ক্রয় করে। জাহাঙ্গীর আলমের সরলতার সুযোগে শাহআলম সাড়ে ৪ শতাংশ সম্পত্তিতে বসত ঘড় নির্মান করে। জাহাঙ্গীর আলম গংরা তা মেনে নেয়। ১৭ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষ শাহ আলম, মুক্তার, নাজমুল, নাজমা আক্তার,ববি আক্তার, রানী বেগম , ফরহাদসহ অজ্ঞাত ১৫/২০ সংঘবদ্ধ ভাবে জাহাঙ্গির আলম বাকী সম্পত্তিতে গৃহ নির্মানের জন্য ইট এনে রাখলে সেই ইট নিয়ে যায়। বিষয়টি টের পেয়ে  জাকির হোসেনের স্ত্রী হালিমা আক্তার (২২)  ও আলমগীর হোসেনের স্ত্রী মুন্নী আক্তার(২৫) ঘরের ভেতর থেকে তা  মোবাইলে ভিডিও করলে প্রতিপক্ষরা  দেখে ঘরে  প্রবেশ করে
হালিমা আক্তার মিনু ও  মুন্নি আক্তার কে   মারধর করে মারাত্মক ভাবে আহত করে মোবাইল ফোন কেড়ে নিয়ে যায়। এমনকি ঘরের আসবাবপত্র ভাংচুর করে। আহতদের কে  রাতেই চাঁদপুর সরকারি জেনারেলের হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


এই বিভাগের আরও খবর