শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

reporter / ৬২১ ভিউ
আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদপুর প্রতিনিধি :

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় সামনে থেকে সমাবেশ শেষে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম এর নেতৃতে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের জোড় পুকুরপাড়, বায়তুল আমিন চত্তর, চিত্রলেখা মোড়, হাজী মহসীন রোড, ছায়াবানী রোড, নতুন বাজার হয়ে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। সাংগঠনিক সম্পাদক মুনীর
চৌধুরী ও যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝির যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সেলিম উল্ল্যাহ সেলিম, সহ-সভাপতি দেওয়ান শফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম, অ্যাড. জহির উদ্দিন বাবর, অ্যাড. হারুনুর রশিদ, শাহজালাল মিশন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী।

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এম এ হান্নান, চাঁদপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, হুমায়ুন কবির প্রধান, ডি এম শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুনিরা বেগম চৌধুরী, তানভির হুদা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, এডভোকেট শামছুল ইসলাম মন্টুসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সবাইকে সজাগ থাকতে হবে। আমরা আমাদের শত্রু এখনো চিহ্নিত করতে পারিনি। এই বাংলার মাটিতে পিআর পদ্ধতি চলবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। এর যদি কোন ব্যর্তয় হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ চাঁদপুরের রাজপথ জামাত ও এনসিপির নয় বিএনপির নেতাকর্মীদের দখলে থাকবে। বিএনপি দীর্ঘ ১৭ বছর যাবৎ আন্দোলন সংগ্রামের মধ্যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিএনপির অংঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও চাঁদপুরের প্রায় ৩০টি সাংস্কৃতিক সাংগঠনের শিল্পীরা অংশগ্রহন করেন।


এই বিভাগের আরও খবর