শিরোনাম:
চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত মতলব উত্তরের ইন্দুরিয়া বেগম খালেদা জিয়া স্মরণে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বাগাদী ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

reporter / ৭৪৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

পড়ালেখার মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে
—– বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন বলেছেন,  লেখাপড়ার বিকল্প  কিছু নেই।পড়ালেখার মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে এল.জি. এস. পি-৩ উন্নয়ন সহায়তা অর্থ তহবিল হতে  শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে  আরো বলেন, আমাদের মেয়েরা স্বর্ন পদক জয় করেছে।আগামী দিনে তোমারা তোমাদের পথ চলায় এগিয়ে যেতে হবে ।আমি আশাকরি একদিন তোমরা খুব বড় পরিসরে যাবে।আমরা বাল্য বিবাহ চাই না।আমরা চাই প্রতিটা শিক্ষার্থী পড়ালেখা করে মানুষের মতো মানুষ হোক।নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিবো।আজকে সেই উক্তি পেরিয়ে আমাদের মেয়েরা অনেক দূর এগিয়ে গেছে। তোমাদের চাঁদপুরে কিন্তু  বর্তমানে  মহিলা কর্মকর্তার সংখ্যা কিন্তু পুরুষের সমান।মেয়েদের সংখ্যা কিন্তু দিন দিন সব জায়গায় বৃদ্ধি পাচ্ছে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
 বাগাদী ইউপি চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন গাজী বিল্লালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, (রাজস্ব ) আয়েশা আক্তার, (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত )  ফাহমিদা হক,সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বেলায়েত হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন এবং সম্মননা স্মারক প্রদান করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বেলায়ে হোসেন।
এদিন প্রায় ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিভাগীয় কমিশনার এ সময় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর কার্যক্রম পরিদর্শন, বাগাদী গণি উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এছাড়াও তিনি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।


এই বিভাগের আরও খবর