শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বিশিষ্ট কথাসাহিত্যিক রোকেয়া ইসলামের জন্মদিন পালিত

reporter / ৪৬০ ভিউ
আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
বৃহস্পতির আড্ডায় নিয়মিত আসরের  বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক এবং বৃহস্পতি আড্ডার সভাপতি রোকেয়া ইসলামের জন্মদিন উদযাপন করা হয় ।
গতকাল তার জন্মদিন উদযাপন আড্ডায় ভার্চ্যুয়ালে যোগ দিয়েছিলেন জাতিসত্তার  কবি  ও বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা, কবি নাসির আহমেদ , কবি বিমল গুহ, কবি মাহমুদ কামাল, কবি গোলাম কিবরিয়া পিনু, কবি শাহীন রেজা,  কবি কাজল চক্রবর্তী, , কথাসাহিত্যিক মিলা মাহফুজ, কবি কামরুল বাহার আরিফ, কবি ও কথাসাহিত্যিক নূর কামরুন নাহার,  কবি নাহার আহমেদ, কবি সরকার মাহবুব, লেখক রেখা রায়, গীতিকার শাহান আরা পারুল,  কবি হিমাংশু মোহন পাল ও কবি নিলুফা জামান , বক্তারা রোকেয়া ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা  জানান ।  তার সৃজনশীলতা, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ নিয়ে আলোচনা করেন ।
তিনি যে একজন অত্যন্ত মিশুক এবং স্নেহশীল মানুষ এ বিষয়টিও বক্তাদের আলোচনায় উঠে আসে। কবি রোকেয়া ইসলাম জন্মদিন উপলক্ষে এ আয়োজনে তার অনুভূতি ব্যক্ত করেন ।  তিনি তার প্রতি মানুষের এ ভালোবাসায় আপ্লুত হয়েছেন এবং সবসময় মানুষের ভালোবাসায় যেন থাকতে পারেন এই দোয়া ও আর্শীবাদ কামনা করেন । অনুষ্ঠানে কবির প্রতি নিবেদিত কবিতা পাঠ করা হয়। আটটায় শুরু হওয়া আড্ডা  সাড়ে দশটা পর্যন্ত চলে । আড্ডাটি সঞ্চালনা করেন কবি রুদ্র মোস্তফা ।
উল্লেখ্য,  কবি রোকেয়া ইসলাম ১৯৫৯ সালের ৪ ফেব্রয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর