শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

বিয়ে বাড়ির গায়ে হলুদ থেকে ফেরার পথে

reporter / ৩২৮ ভিউ
আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২

 কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ২০ দিন ধরে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে যুবক।। মামলার পর থেকে আসামীরা পলাতক
নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে কিশোর গ্যাংদের ছুরি-কাগাতে বেশ দিন ধরে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে রাব্বি তালুকদার (১৪) নামের এক যুবক। আহত যুবক চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের বাবলু তালুকদারের ছেলে। কিশোর গ্যাংরা এতটাই নির্দয়ভাবে তাকে ছুরিকাঘাত করেছেন, সে প্রায় মৃত্যু পথযাত্রী হয়ে বিগত ২০ দিন ধরে  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত ঈদুল আযহার পরের দিন রাত পোনে ১২ টায় দেবপুর বেপারী বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহত রাব্বি জানায়, দীর্ঘদিন ধরে সে ঢাকায় একটি কনট্রাকশন কোম্পানির দায়িত্বে থেকে  রাজ মিস্ত্রির কাজ করতো। কয়েক মাস আগে একই এলাকার হুমায়ন ফরিদের ছেলে
জাহিদ নয়ন ও বাবুল শেখের ছেলে ইয়াসিন নামের দুই কিশোর সেখানে কাজে যান। কাজের ফাঁকে একদিন তাদের দুজনকে ঝগড়া করতে দেখে আহত রাব্বি তাদেরকে ডাক দোহাই দিয়ে বলেন, তোরা কাজে এসে বেয়াদবি করিস কেনো।  আর সেই ঘটনাকে কেন্দ্র করে জাহিদ ও ইয়াসিন উল্টো তার সাথে ক্ষিপ্ত হয়ে তাকে গ্রামে এসে তাদের বড় ভাইকে দিয়ে দেখিয়ে দেবে বলে হুমকি দেন। রাব্বি ও তার পরিবার জানায়, পবিত্র ঈদুল আজহায় রাব্বি বাড়িতে বেড়াতে আসলে উল্লেখিত ইয়াসিন ও জাহিদসহ অজ্ঞাত বেশ কয়েকজন কিশোর সংবদ্ধ হয়ে তাকে একা পেয়ে অনেক মারধর করেন। এমন মারধরের ঘটনার খবর পেয়ে রাব্বির মাতা তাদের স্বজনদের কাছে বিচার দিতে গেলে মিমাংসার কথা না বলে তারাও উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠেন।
পরবর্তীতে পবিত্র ঈদুল আযহার পরের দিন রাব্বি ওই এলাকার একটি বিয়ে বাড়ির গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে রাত পৌনে বারোটার সময় দেবপুর বেপারী বাড়ির সামনে পাঁচবাড়িয়া এলাকার শাহজাহান মিজির ছেলে মোঃ মুকাদ্দেস, দেলোয়ার হোসেন দেলুর ছেলে রাকিব, হুমায়ন ফরিদের ছেলে জাহিদ নয়ন, রফিকুল ইসলাম মিজির ছেলে রিয়াদ হোসেন, মোখলেসুর রহমান মিজির ছেলে মুন্না, সেফায়েত উল্লাহর ছেলে আবু আনছার, বাবুল শেখের ছেলে ইয়াসিন হোসেন, হোসেন শেখের ছেলে রবিউল হোসেন, নজরুল ইসলামের ছেলে নাঈম হোসেন সহ অজ্ঞাত আরো বেশ কয়েকজন কিশোর সংবদ্ধ হয়ে রাতের আঁধারে তাকে মারধর করে তার পেটে ছুরিকাঘাত করেন।
এতে সে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় এলাকার লোকজন তার পরিচয় জানতে পেরে স্বজনদেরকে বিষয়টি অবগত করেন এবং তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় আহতদের পিতা বাবলু তালুকদার বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং ২৬/৪৪৭। আর মামলা হওয়ার পর থেকেই মামলায় উল্লেখিত আসামিগণ পলাতক রয়েছেন বলে জানা গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহরিনের সাথে কথা হলে তিনি বলেন, এই ঘটনায় আহত রাব্বির পিতা বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। আমি বেশ কয়েকবার তদন্তে গিয়েছি। কিন্তু আসামীরা পলাতক থাকার কারণে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি।


এই বিভাগের আরও খবর