শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তরে অফিসার্স ক্লাব কর্তৃক শীত কালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল সম্পন্ন

reporter / ৪৫৯ ভিউ
আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর উপজেলা অফিসার্স ক্লাব কর্তৃক আয়োজিত শীত কালীন ব্যাডমিন্টন  টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যার পর মতলব উত্তর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ব্যাডমিন্টন খেলায় সভাপতিত্ত্ব করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি বীর মুক্তি যোদ্ধা এমএ কুদ্দুস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ছেংগাচর পৌর প্রশাসক আল এমরান খান, মহিলা  ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইউম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুঁইয়া, ছেংগাচর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ওয়াস কুরুনী খাঁন মুকুল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান ও ছাত্রলীগ নেতা আজহারুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে ব্যাডমিন্টন খেলায় প্রথম স্থান পেয়ে পুরস্কার গ্রহন করেন ডাঃ মেহেদী হাসান ও ডাঃ জয়নুল আবেদীন, দ্বিতীয় স্থানের পুরস্কার গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান ও  উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আওরঙ্গজেব ও  তৃতীয় স্থানের পুরস্কার গ্রহন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইউম খান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন।


এই বিভাগের আরও খবর