শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব উত্তরে কাজী মিজানের ইফতার সামগ্রী বিতরণ

reporter / ২৭৮ ভিউ
আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২

 

মতলব উত্তর ব্যুরো
চাঁদপুরের মতলব উত্তরে মোহনপুর পর্যটন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য শিল্পপতি কাজী মিজানুর রহমানের উদ্যোগে মোহনপুর ইউনিয়নে ২ হাজার দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২ এপ্রিল) বিকেলে মোহনপুর ইউনিয়নে কাজী মিজানুর রহমানের বাড়িতে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও ইফতার সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য শিল্পপতি কাজী মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সংবাদ সারাবেলা পত্রিকার প্রকাশক কাজী আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, কাজী গোলাম মর্তুজা, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কাজী জাকির হোসেন, ফজলুল হক সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তফাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজি মতিন, এখলাসপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি লিটন, মহিলা আওয়ামী লীগ নেত্রী লাভলী আক্তার, মোহনপুর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য জেসমিন আক্তার সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় নেতৃবৃন্দ।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব কাজী আবুল হোসেন।


এই বিভাগের আরও খবর